বাজারে এসে গেছে Huawei Enjoy 100 Pro স্মার্টফোন, রয়েছে RYYB ক্যামেরা এবং OLED ডিসপ্লে

আজ Huawei তাদের Enjoy 100 সিরিজের পরিধি বিস্তার করে Huawei Enjoy 100 Pro ফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে Huawei Enjoy 100 Pro এবং Enjoy 100 Pro Max ফোনদুটি পেশ করা হয়েছে। এই ফোনে RYYB ক্যামেরা, বড় ব্যাটারি এবং কিরিন প্রসেসর যোগ করা হয়েছে। এই সিরিজের সবচেয়ে বড় মডেল অর্থাৎ Huawei Enjoy 100 Pro Max ফোনের ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Huawei Enjoy 100 Pro 5G ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

Huawei Enjoy 100 Pro ফোনের স্পেসিফিকেশন

Huawei Enjoy 100 Pro স্মার্টফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের প্রোটেকশনের জন্য ফোনে Kunlun Glass লেয়ার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এটি 10 গুন বেশি ড্রপ এবং শক রেজিস্টেন্স।

Huawei Enjoy 100 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড HarmonyOS 7.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনে Kirin 8020A প্রসেসর দেওয়া হয়েছে। এই 7ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.3GHz থেকে 2.29GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Huawei 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP RYYB ultra-focus প্রাইমারি সেন্সর এবং একটি ultra-sensitive color filter দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Enjoy 100 Pro ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এতে RYYB ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে, এই সেন্সর টেকনোলজি যে কোনো ছবির Green পিক্সেল Yellow পিক্সেলে বদলে দেয়।

পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 100 Pro 5G স্মার্টফোনে 6100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারি ফুল চার্জ করার পর ফোনে 23 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং টাইম উপভোগ করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে Huawei Enjoy 100 Pro 5G ফোনটিতে 40W Huawei SuperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Huawei Enjoy 100 Pro 5G ফোনে কানেক্টিভিটির জন্য 5 GHz Wi-Fi, Bluetooth 6, NFC এবং Infrared সেন্সরের মতো অপশন দেওয়া হয়েছে। ফোনটি আনলক করার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে এআই ফিচার যোগ করা হয়েছে।

Huawei Enjoy 100 Pro ফোনের দাম

Huawei Enjoy 100 Pro ফোনটি 12GB RAM সহ 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 1799 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 25,599 টাকা রাখা হয়েছে। চীনে Huawei স্মার্টফোনটি Peacock Blue, Feather purple, Feather Sand White এবং Phantom Night Black কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here