কয়েক দিন আগেই ভিভো ভারতে তাদের ‘ভিভো এক্স60’ সিরিজ পেশ করেছে। এই সিরিজে Vivo X60, Vivo X60 Pro এবং Vivo X60 Pro Plus নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়। দুর্দান্ত স্মার্টফোনসহ এই সিরিজ নিয়ে কোম্পানি এখন নতুন পরিকল্পনা করছে। খবর পাওয়া গেছে কোম্পানি তাদের এই এক্স60 সিরিজের একটি নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি Vivo X60t নামে সেল করা হবে। নতুন খবর অনুযায়ী কোম্পানি শীঘ্রই তাদের আগামী Vivo X60t ফোনটি সম্পর্কে ঘোষণা করে দেবে।
চীনের টেলিকম লাইব্রেরি ওয়েবসাইটে Vivo X60t ফোনটি স্পট করা হয়েছে এবং এখানে ফোনটি V2085A মডেল নাম্বারের সঙ্গে সার্টিফাইড করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির ফোটোর পাশাপাশি এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। ফোটোয় দেখা গেছে ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে এবং ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটির ডিসপ্লে বেজল লেস হবে এবং এর ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। ছবিতে ফোনে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি।
Vivo X60t
লিক অনুযায়ী Vivo X60t ফোনটিতে 1080 × 2376 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.56 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এটি পাঞ্চ হোল ডিজাইনের পাশাপাশি এমোলেড প্যানেলে তৈরি হবে। লিস্টিং এই আগামী ফোনের ডায়মেনসন 159.63 × 75.01 × 7.4 এমএম এবং ওজন 175.5 গ্ৰাম।
লিক অনুযায়ী Vivo X60t ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 চিপসেটে কাজ করবে এবং ফোনটি 8 জিবি র্যামসহ সেল করা হবে। লিস্টিঙে ফোনটির 128 জিবি মেমরি ভেরিয়েন্ট দেখানো হয়েছে কিন্তু মনে করা হচ্ছে ফোনটি একাধিক র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।
ফোটোগ্রাফির জন্য Vivo X60t তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং 13 মেগাপিক্সেলেরই তৃতীয় সেন্সর দেওয়া হবে। লিকে বলা হয়েছে সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
লিকে আরও বলা হয়েছে এই ফোনটি 33 ওয়াট র্যাপিড চার্জিং টেকনোলজি সাপোর্টেড 4,220 এমএএইচের ব্যাটারীর সঙ্গে মার্কেটে আনা হবে। এই ফোনটির দাম 3,698 ইউয়ান অর্থাৎ প্রায় 40,000 টাকা রাখা হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে এপ্রিলের প্রথম দিকে কোম্পানি তাদের এই আগামী ফোনটি সম্পর্কে ঘোষণা করে দেবে এবং খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চও করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










