স্যামসাং ভারতে 5জি কানেক্টিভিটি ফিচারযুক্ত Samsung Galaxy M42 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কয়েক দিন আগে ফোনটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা গেছে এবং এর সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। এই পেজ দেখার পর ভারতে Samsung Galaxy M42 5G এর লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে ফোনটি লঞ্চের আগেই এবার Samsung Galaxy M42 5G এর স্পেসিফিকেশন পর্যন্ত সামনে এসে গেছে।
চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy M42 5G ফোনটি লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চে ফোনটি SM-M426B মডেল নাম্বারের সঙ্গে সার্টিফাইড করা হয়েছে এবং স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজেও ফোনটি একই মডেল নাম্বারসহ দেখা গেছে। মডেল নাম্বার দেখে বোঝা যাচ্ছে বেঞ্চমার্কিং সাইটের এই ফোনটি Samsung Galaxy M42 5G। এছাড়া লিস্টিং থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
গীকবেঞ্চে লিস্টেড
Samsung Galaxy M42 5G ফোনটি গীকবেঞ্চে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে দেখানো হয়েছে এবং এই ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে কাজ করবে বলে জানা গেছে। লিস্টিঙের মাদারবোর্ড সেকশনে চিপসেটের নাম বলা হয়নি তবে কোডনেমের দিক থেকে রিপোর্টে বলা হয়েছে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেটে রান করতে পারে।
গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M42 5G তে 4 জিবি র্যাম দেওয়া হবে। এটি এই ফোনের সবচেয়ে ছোট ভেরিয়েন্ট হতে পারে এবং মনে করা হচ্ছে ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ যোগ করা হতে পারে। গীকবেঞ্চে Samsung Galaxy M42 5G সিঙ্গেল কোরে 650 পয়েন্ট এবং মাল্টি কোরে 1779 পয়েন্ট পেয়েছে।
সম্ভাব্য স্পেসিফিকেশন
বিভিন্ন লিক ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M42 5G তে 6.6 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। মার্কেটে এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজযুক্ত তিনটি ভেরিয়েন্টে সেল করা হতে পারে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকতে পারে। এছাড়া শোনা যাচ্ছে Samsung Galaxy M42 5G তে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











