Realme এর ট্রিপল ধামাকা, 8 এপ্রিল লঞ্চ করবে এক সঙ্গে তিনটি নতুন ও সস্তা স্মার্টফোন

গতকাল খবর পাওয়া গিয়েছিল রিয়েলমি শীঘ্রই ভারতের মার্কেটে তাদের ‘সি’ সিরিজের তিনটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। আজ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী 8 এপ্রিল রিয়েলমি ভারতে তাদের Realme C25, Realme C21 এবং Realme C20 স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি মিডিয়া ইনভিটিশনে লঞ্চ ডেটের পাশাপাশি 6,000 এম‌এএইচের ব‍্যাটারীর কথা হাইলাইট করেছে। অন‍্যদিকে কোম্পানির এই নতুন তিনটি স্মার্টফোন শপিং সাইট ফ্লিপকার্টে দেখা গেছে, যার ফলে বোঝা যাচ্ছে ফোনগুলি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

10 হাজার টাকারও কম দাম

রিয়েলমি সি সিরিজের এই তিনটি ফোন‌ই ইতিমধ্যে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। ফলে ফোনগুলির সমস্ত ডিটেইলস আমরা আগে থেকেই জানি। আশা করা হচ্ছে ভারতে তিনটি স্মার্টফোন 10,000 টাকার‌ও কম দামে সেল করা হবে। এছাড়া 8 এপ্রিল কোম্পানি এই ফোনগুলির লঞ্চ ইভেন্ট তাদের টুইটার, ফেসবুক ইউটিউবের মাধ্যমে লাইভ করবে। 

Realme C25, Realme C21 এবং Realme C20 এর ডিজাইন

আপকামিং রিয়েলমি সি সিরিজের ফোন তিনটি এক‌ই রকম ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই তিনটি ফোনেই ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। তবে শুধুমাত্র Realme C21 এবং Realme C25 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Realme C25, Realme C21 এবং Realme C20 এর স্পেসিফিকেশন

কোম্পানির Realme C20 তে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে এই এন্ট্রি লেভেল ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে ফোটোগ্রাফির জন্য 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে।

সিরিজের Realme C21 ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন অনেকটাই Realme C20 এর মতোই। এই ফোনেও 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোটোগ্রাফির জন্য Realme C21 এ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের B&W সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

অবশেষে Realme C25 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here