লঞ্চ হতে চলেছে Samsung এর অত‍্যন্ত সস্তা স্মার্টফোন Galaxy F12 এবং Galaxy F02s, দেখুন লাইভ লঞ্চ ইভেন্ট

স‍্যামসাঙের Galaxy F12 এবং Galaxy F02s ফোনদুটি সম্পর্কে কয়েক দিন আগেই লিক পাওয়া গিয়েছিল এবং আজ ফোনদুটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির এই ফোনদুটি সম্পর্কে প্রচুর সমালোচনাও চলছে। কয়েক দিন আগে শপিং সাইট Flipkart এ ফোনগুলি লিস্টেড করা হয় এবং সেখান থেকে ফোনের স্পেসিফিকেশন পর্যন্ত জানা গেছে। কোম্পানি আগে জানিয়েছিল 5 এপ্রিল ফোনদুটি লঞ্চ করা হবে এবং আজ এগুলি লঞ্চ করা হচ্ছে। স‍্যামসাঙের পক্ষ থেকে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে Galaxy F12 এবং Galaxy F02s ফোনদুটি লঞ্চ করা হচ্ছে। এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন

দেখুন Samsung Galaxy F12 এবং Samsung Galaxy F02s এর লাইভ লঞ্চ ইভেন্ট

 

Samsung Galaxy F12 এর স্পেসিফিকেশন

কোম্পানির আপকামিং Samsung Galaxy F12 ফোনটিতেও 6.5 ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের ডিসপ্লে এইচডি+ রেজলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করবে। ফোনটি 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের এক্সিনস 850 চিপসেটে রান করবে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে সুন্দর ছবি তোলার জন্য এতে 48 মেগাপিক্সেলের Samsung GM2 প্রাইমারি সেন্সর এবং তিনটি auxiliary সেন্সর থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here