টেক কোম্পানি রিয়েলমির কয়েক দিন আগে লঞ্চ করা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন Realme C20 লঞ্চ করেছিল এবং আজ ভারতে ফোনটির প্রথম সেল। গত 8 এপ্রিল কোম্পানির Realme C21 এবং Realme C25 এর সঙ্গেই এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Realme C20 ফোনটি সেল করা হবে।
Realme C20 এর দাম ও অফার
আজ অর্থাৎ 13 এপ্রিল লো বাজেটের Realme C20 ফোনটি রিয়েলমি ডট কম ও ফ্লিপকার্টে সেল করা হবে। আজ দুপুর 12টার সময় এই সেল অনুষ্ঠিত হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 2 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অফার অনুযায়ী এই ফোনটির প্রথম 10 লক্ষ ক্রেতা মাত্র 6,799 টাকার বিনিময়ে এই ফোনটি কিনতে পারবেন। অর্থাৎ যারা প্রথম দশ লক্ষের মধ্যে ফোনটি কিনবেন তারা ফোনটির দামে ফ্ল্যাট 200 টাকা ছাড় পাবেন। এছাড়া রিয়েলমি ডট কম থেকে ফোনটি কেনার সময় মোবিকুইকের মাধ্যমে পেমেন্ট করলে 250 টাকা এবং ফ্রিচার্জের মাধ্যমে পেমেন্ট করলে 75 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
একইভাবে ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 5 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া নো কস্ট ইএমআইতে ফোনটি মাত্র 1,134 টাকার প্রাথমিক কিস্তির বিনিময়ে কেনা যাবে। কোম্পানির Realme C20 ফোনটি কুল ব্লু ও কুল গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Realme C20 এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Realme C20 তে 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার জন্য এতে ওয়াটারড্রপ নচ রয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। কোম্পানির Realme C20 ফোনটিতে 2 জিবি LPDDR4x RAM এর সঙ্গে 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
কোম্পানির নতুন Realme C20 তে ফোটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলেরই ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত রিয়েলমি ইউআইতে কাজ করে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে Realme C20 তে 4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS / A-GPS, 3.5 এমএম অডিও জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










