20,000 টাকার কম দামের বেস্ট ক্যামেরা ফোনের লিস্ট তৈরি করলে এতে Samsung Galaxy M31s এর নাম থাকতে বাধ্য। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সরযুক্ত এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। সুন্দর সেলফির জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। যদি আপনি এই ফোনটি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তবে এখন খুব সহজেই ফোনটি কেনা যাবে। Samsung Galaxy M31s এর কেনাকাটার ওপর কোম্পানি এখন অতিরিক্ত 1,500 টাকা ছাড় দিচ্ছে। এই নতুন ছাড়ের পর ফোনটি মাত্র 16,999 টাকার বিনিময়ে কেনা যাবে। সবচেয়ে বড় কথা এই ছাড় অফলাইন স্টোরে উপভোগ করা যাবে। তাই অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার বদলে নিজের নিকটস্থ অফলাইন স্টোরে পাওয়া যাবে। গত বছর কোম্পানি ভারতে Samsung Galaxy M31s লঞ্চ করেছিল এবং লঞ্চের সময় এই ফোনটি মার্কেটে উপস্থিত বেস্ট ক্যামেরা স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম একটি ছিল। এমনকি আজকের দিনে দাঁড়িয়েও এটি পিছিয়ে নেই।
আরও পড়ুন: Xiaomi আনছে দুর্দান্ত ফিচার, মাত্র একটি ক্লিকেই বেড়ে যাবে ফোনের পারফরম্যান্স
Samsung Galaxy M31s এর অফার
Samsung Galaxy M31s এর এই অফার আজ অর্থাৎ 1 মে থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 7 মে পর্যন্ত চলবে। অফারে ফোনের দামে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। এর আগে কোম্পানি এই বছর ফেব্রুয়ারি মাসে এই ফোনের দামে 1,000 টাকার ছাড় ঘোষণা করেছিল যার ফলে ফোনটির প্রাথমিক ভেরিয়েন্টের দাম কমে 18,499 টাকা হয়ে গিয়েছিল। এবার ছাড়ের পর Samsung Galaxy M31s ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে ফোনটির 8GB RAM এবং 128GB ভেরিয়েন্টের দাম হয়ে গেছে 18,999 টাকা।
Samsung Galaxy M31s এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M31s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ও 405 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন বেজল লেস এবং স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
আরও পড়ুন: স্মার্টফোন কিনতে চাইলে সময় নষ্ট করবেন না, বাড়তে পারে এই প্রাইস রেঞ্জের ফোনের দাম
Samsung Galaxy M31s ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং স্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy M31s ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যার বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র্যাম যোগ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M31s ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর আছে। এর সঙ্গে এতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং ও ওয়াইড অ্যাঙ্গেল মোড সাপোর্টেড 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন: সুখবর: শীঘ্রই ভারতে Google Pay ইউজাররা NFC এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন
Samsung Galaxy M31s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে তিনটি কার্ড স্লট রয়েছে, অর্থাৎ একই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনটির ডানদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Samsung Galaxy M31s ফোনটি Mirage Black ও Mirage Blue কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











