6,000mAh ব‍্যাটারী আর 6GB RAM এর এই সস্তা ফোন Xiaomi-Realme কে প্রতিযোগিতা দিতে ইন্ডিয়াতে হল লঞ্চ

Infinix গত মাসেই বলেছিল যে কোম্পানি ইন্ডিয়াতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে ‘হট’ সিরিজে নতুন মোবাইল ফোন লঞ্চ করবে। বিগত দিনে কোম্পানি যেখানে কোম্পানি এই ফোনের নাম থেকে পর্দা উঠিয়ে দিয়েছিল কিন্তু আজকে Infinix Hot 10S স্মার্টফোন ভারতে লঞ্চ হয়ে গেল। ব্রান্ডের অন‍্য ফোনের মতোই ইন্ফিনিক্স হট 10এস ও লো বাজেটে নামানো হয়েছে যা 6,000এম‌এএইচ ব‍্যাটারী, 6জীবী র‍্যাম আর বড়ো ডিসপ্লের সাথে মিডিয়াটেকের হেলিয়ো জী85 চিপসেটে কাজ করে।

Infinix Hot 10S এর ডিসপ্লে

ইন্ফিনিক্স হট 10এস কে কোম্পানির পক্ষ থেকে 20.5:9 আস্পেক্ট রেশিও‌তে পেশ করা হয়েছে যা 720×1640 পিক্সেল রেজিউলেশনের 6.82 ইঞ্চির এইচডি+ আইপীএস এলসিডি ড্রপনচ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথেই 180 হার্টজ টাচ স‍্যাম্পলিং রেটে কাজ করে। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 90.66 শতাংশ এবং এই ডিসপ্লে 440 নিটস ব্রাইটনেস, 1500:1 কাট্রাস্ট রেশিও আর আইকেয়ার মোড যুক্ত।

Infinix Hot 10S এর প্রসেসিং

ইন্ফিনিক্স হট 10এসকে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা এক্স‌ওএস 7.6এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 2গীগাহার্টজ ক্লক স্পীডের 64বিট অক্টাকোর প্রসেসরের সাথে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের হেলিয়ো জী85 চিপসেট দেওয়া হয়েছে। আবার গ্রাফিক্সের জন্য এই ফোনটি মালী-জী52 জীপীইউ সাপোর্ট করে। ইন্ফিনিক্স নিজের ফোনকে Dar-link গেম বুস্ট টেকনোলজি যুক্ত করে বাজারে নামানো হয়েছে।

Infinix Hot 10S এর র‍্যাম এবং স্টোরেজ

ইন্ডিয়াতে Infinix Hot 10S এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 4জীবী র‍্যাম মেমরির সাথে 64জীবীর ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টে 6জীবী মেমরির সাথে 64 জীবীর ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। এই দুটি ভেরিয়েন্টে ইন্টারনাল মেমরিকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জীবী পর্যন্ত বাড়ানো যাবে।

Infinix Hot 10S এর ক‍্যামেরা

ইন্ফিনিক্স হট 10এস কে কোম্পানির পক্ষ থেকে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপে লঞ্চ করা হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনে 2মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আর থার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সর সাপোর্ট করে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনে ডুয়াল এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

Infinix Hot 10S এর ব‍্যাটারী

বড়ো ডিসপ্লে আর গেমিং পাওয়ারের জন্য ইন্ফিনিক্স নিজের ফোনকে বড়ো আর শক্তিশালী ব‍্যাটারী যুক্ত করে বাজারে এনেছে। Infinix Hot 10S স্মার্টফোনে 6,000এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া আছে যা 18ওয়াট ফাস্ট চার্জ টেকনিক যুক্ত করা হয়েছে। ফাস্ট চার্জিং এর সাথেই এই ফোনটি পাওয়ার ম‍্যারাথন টেক এম্বেডেড‌ও।

Infinix Hot 10S এর দাম এবং সেল

ইন্ফিনিক্স হট 10এস এর বিক্রির জন্য কোম্পানি শপিং সাইট ফ্লিপকার্ট‌কে বেছে নিয়েছে। Infinix Hot 10S এর 4 জীবী র‍্যাম + 64 জীবী স্টোরেজ ভেরিয়েন্ট‌কে 9,999 দামে বাজারে আনা হয়েছে। এভাবেই ফোনের 6জীবী র‍্যাম + 64জীবী স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি 27মে থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে যা Heart of Ocean, Morandi Green, 7-Degree Purple আর 95-Degree Black কালারে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here