Samsung কোম্পানি আগামী 6 জুলাই ইন্ডিয়াতে নিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy F22 লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টে আজকেই লাইভ হয়ে গেছে যার থেকে জানা গেছে যে গ্যালাক্সি এফ22 তে 6,000mAh এর ব্যাটারী আর 48MP এর দেওয়া থাকবে। এই গ্যালাক্সি ফোনটি বাজারে আসার আগে আজকে স্যামসাং এর আরো একটি স্মার্টফোন Samsung Galaxy A03s ফোনও টেক জগতে চর্চায় আছে। এই মোবাইল ফোন সার্টিফিকেশন সাইট Bluetooth SIG এ লিস্ট হয়েছে যেখানে গ্যালাক্সি এ03এস এর বিশেষ বিশেষ ডিটেইলস সামনে এসেছে।
Samsung Galaxy A03s কে ব্লুটুথ এসআইজি তে SM–A037F মডেল নাম্বারের সাথে সার্টিফাইড করা হয়েছে। এই সার্টিফিকেশন থেকে আরো একটি জিনিস জানা গেছে যে গ্যালাক্সি এ03এস স্মার্টফোন ব্লুটুথ 5.0 টেকনিক যুক্ত করা হয়েছে আবার এর সাথেই লিস্টিং এর পরে এটি সুনিশ্চিত হয়ে গেছে যে স্যামসাং গ্যালাক্সি এ03এস স্মার্টফোন খুব শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে পারে। আশা করা হচ্ছে যে স্যামসাং কোম্পানি জুলাই মাসেই এই ফোনটির ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে জানাতে পারে।
Samsung Galaxy A03s এর ডিজাইন
91মোবাইলস এর জারি করা স্যামসাং গ্যালাক্সি এ03এস এর এক্সক্লুসিভ রেন্ডার ভিডিও অনুযায়ী এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর চার্জিং এর জন্য USB Type-C পোর্ট দেওয়া আছে। আবার এই ফোনের ডাইমেনশন 166.6 × 75.9 × 9.1mm এর দেওয়া আছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ‘ভি’ শেপের ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া আছে আবার ফোনের প্যানেলে ইউএসবি পোর্টের সাথে 3.5মিমি জ্যাক দেওয়ার কথা ভিডিও থেকে জানা গেছে।
Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন্স
কোম্পানির পক্ষ থেকে অথচ এখনো পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এ03এস স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং লুক সম্পর্কে কিছু জানায়নি কিন্তু লিকস অনুযায়ি এই ফোনে 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া আছে যার মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স দেওয়া থাকবে। আবার সেল্ফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









