64MP ক‍্যামেরার OPPO Reno 6 আর OPPO Reno 6 Pro 5G ফোন 14 জুলাই ভারতে লঞ্চ হবে

OPPO Reno 6 সিরিজের ইন্ডিয়া লঞ্চ অনেকদিন ধরেই টিজ করা হচ্ছিল। বুধবার‌ই এই নতুন সিরিজ Fliokart এ লিস্ট হয়েছিল, যার থেকে এর উপলব্ধতা সুনিশ্চিত হয়ে গিয়েছিল। আবার এখন কোম্পানি পরিস্কার জানিয়ে দিয়েছে যে এই সিরিজ ইন্ডিয়াতে 14 জুলাই পেশ করা হবে। Oppo এই সিরিজের বেস ভেরিয়েন্ট হিসেবে Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro স্মার্টফোন লঞ্চ করবে। ওপ্পো রেনো 6 সিরিজ মে মাসেই চিনে লঞ্চ হয়েছিল, যার মধ্যে তিনটি ফোন ছিল Oppo Reno 6, Oppo Reno 6 Pro আর Oppo Reno 6 Pro+ স্মার্টফোন। অথচ ইন্ডিয়াতে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন ইন্ডিয়াতে আসবে না।

OPPO Reno 6 Pro আর OPPO Reno 6 এর সেল

Flipkart এ লাইভ হ‌ওয়া টিজাথ পেজ অনুযায়ী Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro স্মার্টফোনের সেল ফ্লিপকার্টে উপলব্ধ হবে। এছাড়া এই টিজার পেজে ওপ্পো রেনো 6 প্রো মডেলের রেন্ডার পাব্লিশ করা হয়েছে, যার মধ্যে ফোনের ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরা ডিজাইন আর কালার ফিনিশ দেখা যাবে। এই ফোনটি দেখতে একদম চিনে লঞ্চ ভেরিয়েন্টের মতোই।

OPPO Reno 6 Pro আর OPPO Reno 6 এর দাম

আশা করা যাচ্ছে যে ইন্ডিয়াতে ওপ্পো রেনো 6 আর ওপ্পো রেনো 6 প্রো স্মার্টফোনের দাম চিনি ভেরিয়েন্টের মতোই হতে পারে। বলে দিই যে চিনে Oppo Reno 6 এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের দাম চিনে CNY 2,799 (প্রায় 31,800 টাকা) আর ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম CNY 3,199 (প্রায় 36,400 টাকা)।

আবার অন‍্যদিকে যদি কথা বরা হয় Oppo Reno 6 Pro এর তাহলে এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের দাম চিনে CNY 3,499 (প্রায় 39,800 টাকা) আর ফোনেথ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম CNY 3,799 (প্রায় 43,200 টাকা)।

OPPO Reno 6 এর স্পেসিফিকেশন্স

যদি কথা বলা হয় এই ফোনের স্পেসিফিকেশন্সের তো এতে 6.43 ইঞ্চির ফুল-এইচডি+ পাঞ্চহোল এমোলেড ডিসপ্লে পাওয়া মায়, যার মধ্যে 90 হার্টজ রিফ্রেশ রেট আছে। এছাড়া এই ফোনটি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 900 প্রসেসর যুক্ত। এছাড়া এতে 12 জিবি পর্যন্ত র‍্যাম আর 256 জিবি পর্যন্ত স্টোরেজ আছে। ফোটোগ্রাফির জন্য ওপ্পো রেনো 6 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার প্রাইমারী ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আর 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সর আছে। সেল্ফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া আছে। আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোনে 4,300 এম‌এএইচ এর ব‍্যাটারী 65 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে আসে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত ColorOS এ কাজ করে।

OPPO Reno 6 Pro এর স্পেসিফিকেশন্স

ওপ্পো রেনো 6 প্রোতে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1200 প্রসেসরের সাথে 12 জিবি পর্যন্ত র‍্যাম আর 256 জিবি পর্যন্ত স্টোরেজ আছে। এছাড়া ফোটোগ্রাফির জন‍্য ওপ্পো রেনো 6 প্রোতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার প্রাইমারি ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া আছে। ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচ এর ব‍্যাটারী 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here