আপনি কি জানেন Android স্মার্টফোনের এই সিক্রেট কোড গুলি, ক্লিক করে দেখুন এখন‌ই

আপনাদের মধ্যে কিছু লোক অ্যান্ড্রয়েড ফোন ব‍্যবহার করেন আর কিছু লোক আইফোন ব‍্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন যে অ্যান্ড্রয়েড মোবাইল ব‍্যবহার করা গ্রাহকদের ফোনের কিছু সিক্রেট তথ্য পাওয়ার জন্য কিছু সিক্রেট কোড হয়। এই কোডের সাহায‍্যে সবকিছু জানা যায়। এই কোডকে USSD (Unstructured Supplementary Service Data) বলে। আলাদা আলাদা তথ্যের জন্য আলাদা আলাদা USSD কোড হয়, যার সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমরা আপনাকে সেই কোডের সম্পর্কে তথ্য দিতে চলেছি। আসুন দেরি না করে আপনাকে এরকমই কিছু সিক্রেট USSD কোড সম্পর্কে জানাই।

কিভাবে করবেন সিক্রেট কোডের ব‍্যবহার?

আগে বলা কোড গুলি ব‍্যবহার করার কিছু পদ্ধতি আছে। সেগুলি ব‍্যবহার করা অনেক সহজ আপনি যেভাবে নিজের ফোনে নাম্বার ডায়াল করেন, ঠিক সেভাবেই আপনি এই সিক্রেট কোড ডায়াল করতে পারবেন। যেই আপনি এই কোড ডায়াল বোর্ডে এন্টার করবেন তখনি আপনার ফোন সম্পর্কে তথ্য আসতে থাকবে অথবা স্ক্রিনে সেই সম্পর্কিত অপশন আসতে থাকবে।

জানুন কোন কোড থেকে কি তথ্য পাবেন

  • *#*#4636#*#* : এই কোডের মাধ্যমে আপনার ফোনের পুরো তথ্য জানতে পারবেন। যেমন― ব‍্যাটারী, মোবাইলের ডিটেইলস, ওয়াইফাই এর তথ্য, অ্যাপ ইউজ সহ আরো অনেক তথ্য জানা যাবে।
  • *#06# : এই কোড ডায়াল করলে আপনি নিজের ফোনের আইএম‌ইআই নাম্বার চেক করতে পারবেন। এর সাথেই IMEI নাম্বারের সাথে ফোনের MEID নাম্বার‌ও এই সিক্রেট কোড ডায়াল করলে আপনার স্ক্রিনে চলে আসবে।
  • *#07# : যদি আপনি নিজের ফোনের সার ভ‍্যালু জানতে চান তাহলে আপনার স্মার্টফোনে *#07# ডায়াল করুন। এই নাম্বার ডায়াল করার পরে ফোনের SAR Value ফোনের ডিসপ্লেতে চলে আসবে। এছাড়া আপনাকে এও বলে দিই যে সার ভ‍্যালু দুটি ভাগে বলা হয়। প্রথম Head SAR অর্থাৎ মাথা আর Body SAR অর্থাৎ শরীর।

এই হল কোম্পানি গুলির সিক্রেট কোড

  • *#0*# : এটি স‍্যামসাং এর সিক্রেট কোড, যা ব‍্যবহার করলে স‍্যামসাং এর ফোনে থাকা হার্ডওয়্যার এর তথ্য পাওয়া যায়। মনে রাখবেন যে এই কোড অন্য কোনো ব্র‍্যান্ডের ফোনে কাজ করবে না।
  • *#0228# : এই কোড‌ও স‍্যামসাং এর ফোনেই কাজ করবে। যদি আপনার কাছে স‍্যামসাং এর ফোন আছে তাহলে এই নাম্বার ডায়াল করে ফোনে থাকা ডিসপ্লে আর ব‍্যাটারী স্ট্যাটাস জানতে পারবেন।
  • *#*#64663#*#* : এই কোডের ব‍্যবহার করতে পারবে শাওমি ইউজার্সরা। এই কোড ডায়াল করলে হার্ডওয়্যার এর তথ্য জানতে পারবেন।
  • *#800# : এই কোডটি রিয়েলমির ফোনে কাজ করবে। এটি ডায়াল করলে রিয়েলমি ইউজার্সরা নিজের ফ‍্যাক্ট্রি মোড আর ফিডব্যাক মেনু ওপেন করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here