এই বছর লঞ্চ হবে না OnePlus 9T এবং OnePlus 9T Pro, আসতে পারে OnePlus 9 RT

OnePlus অফিসিয়ালি আমাদের জানিয়ে দিয়েছে এই বছর OnePlus 9T এবং OnePlus 9T Pro ফোন দুটি লঞ্চ করা হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী তাদের বর্তমান ফ্ল‍্যাগশিপ এবং সস্তা স্মার্টফোন বিভিন্ন মার্কেটে ইউজারদের সমস্ত চাহিদা পূরণ করতে সফল হচ্ছে। তাই এখনই কোম্পানি ওয়ানপ্লাস 9 এবং ওয়ানপ্লাস 9 প্রো ফোন দুটির ‘টি’ ভার্সন লঞ্চের প্রয়োজন মনে করছে না। কোম্পানি তাদের বক্তব্যে আরও বুঝিয়ে দিয়েছে তাদের OnePlus 9 সিরিজের স্মার্টফোন বর্তমানে ইন্ডাস্ট্রির অন‍্যান‍্য ফোনগুলিকে কড়া টক্কর দিয়ে চলেছে এবং এই বছর জুড়ে মার্কেটে টপ পজিশনেই থাকবে। তবে কোম্পানির ওয়ানপ্লাস 9 আরটি ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা আছে। তবে এবিষয়ে কোম্পানি অফিসিয়ালি কোনো আলোকপাত করেনি।

OnePlus 9 RT এর লঞ্চ

আগেই জানিয়েছি কোম্পানি স্পষ্ট বলে দিয়েছে তারা এই বছর ওয়ানপ্লাস 9 এবং ওয়ানপ্লাস 9 প্রো এর ‘টি’ ভার্সন লঞ্চ করবে না। তবে OnePlus 9 RT সম্পর্কে জানতে চাইলে ওয়ানপ্লাসের পক্ষ থেকে কোনো সঠিক জবাব পাওয়া যায়নি। ওয়ানপ্লাস 9 ফ্ল‍্যাগশিপ মডেলটি যেমন একটি আন্তর্জাতিক মডেল তেমনই OnePlus 9 RT এর উল্টো। এই ফোনটি বিশেষ করে ভারত ও চীনের জন্য তৈরি করা হচ্ছে।

এর আগে বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে OnePlus 9 RT ফোনটি এই বছর অক্টোবর মাসে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির চিরাচরিত ‘টি’ সিরিজের স্মার্টফোন নয়। কারণ ওয়ানপ্লাস 9 ফোনটির আপগ্ৰেডেড ভার্সন নয় বরং ওয়ানপ্লাস 9আর। কিছু দিন আগে বিখ্যাত লিকস্টার অনলিকস তাঁর টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে কোম্পানি তাদের এই আগামী ফোনটি এই বছর অক্টোবর মাসে লঞ্চ করতে পারে। তিনি আর‌ও জানিয়েছেন 15 অক্টোবর ফোনটি লঞ্চ করার সম্ভাবনা আছে।

OnePlus 9 RT এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী OnePlus 9 RT ফোনটি এমোলেড প‍্যানেলে তৈরি 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। আরও জানা গেছে এই ফোনটি সবচেয়ে লেটেস্ট এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে পেশ করা হবে এবং এটি অক্সিজেন ওএস 12 এ কাজ করবে। জানা গেছে, OnePlus 9 RT অক্সিজেন ওএস 12 এ চলা প্রথম স্মার্টফোন হতে চলেছে।

প্রসেসিঙের জন্য OnePlus 9 RT তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870+ চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। ফোটোগ্রাফি ফিচার হিসেবে এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OnePlus 9 RT তে 4,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here