ভারতে ক্রিকেট প্রেমিদের জন্য টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ‘প্লে অ্যালং’ এর দ্বিতীয় এডিশন লঞ্চ করলো। এটি একটি লোকপ্রিয় Vi ‘Play Along’ Concept যা এর আগেও পেশ করা হয়েছে। তাই জন্য এটিকে দ্বিতীয় এডিশন বলা হচ্ছে। এই অফারের মাধ্যমে ইউজারদের পুরস্কার হিসেবে স্মার্টফোন, ল্যাপটপ, আইপ্যাড আর স্পোর্টস বাইক দেওয়া হবে। Vodafone idea ইউজারদের 20 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মাঝে বহু অতুলনীয় ডিভাইস নিজের করে নেওয়ার সুযোগ দিচ্ছে। আসুন আগে আপনাকে এই অফার সম্পর্কে তথ্য জানাই।
‘প্লে অ্যালং’
কোম্পানি ভিআই অ্যাপে টি 20 দেখার সাথে খেলার এবং জেতারও ঘোষণা করেছে। Vi ইউজাররা নিজে বা নিজের বন্ধুদের সাথে মিলে এই গেমটিকে খেলতে পারবেন। এই গেমটি 26 দিন পর্যন্ত চলা 30 টি লাইভ ম্যাচের প্রত্যেকটিতে অসাধারণ গিফ্ট জেতার সুযোগ দেবে। এই গেমের জন্য কোম্পানি ডিজনি+ হটস্টারের সাথে অংশিদারি করেছে যাতে Vi গ্রাহকরা নিজের সুবিধা অনুযায়ী ক্রিকেট ম্যাচ নিজের স্মার্টফোনে লাইভ দেখতে পারে।
Vi ‘Play Along’ Concept
Vi ‘Play Along’ গেম ভিআই প্রিপেইড আর পোস্টপেইড দুই রকম ইউজারদের জন্যই উপলব্ধ। এটিকে খেলার জন্য ভিআই অ্যাপের হোম পেজে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন করা প্রয়োজন। এই গেমটিকে খেলা পার্টিসিপেন্টসদের গেমের পরিনাম ভবিষ্যৎবানী করতে হবে যেমন কে টস জিতবে, ক্রিকেট ম্যাচ কে জিতবে, আগামী ওভারে তারা কত রান বানাবে ইত্যাদি।
এইরকম গিফট পাওয়া যাবে
ডেলি পাওয়া প্রাইজের লিস্টে স্মার্টফোন, ল্যাপটপ, আইপ্যাড, স্পোর্টস বাইক আর দুবাইয়ে বিনামূল্যে ভ্রমণ আছে। এছাড়া পার্টিসিপেন্টসরা নিজের লীগ বানাতে পারবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










