ভারতের মার্কেটে Xiaomi এর বড়ো পরিকল্পনা, খুবই কম দামে লঞ্চ হবে Redmi 9 Activ আর Redmi 9A Sport

Xiaomi খুব শীঘ্রই ভারতে দুটি নতুন Redmi স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। MySmartPrice কে টিপস্টার Ishan Agarwal রেডমির আপকামিং স্মার্টফোন সম্পর্কে এই তথ্য জানিয়েছে। MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী রেডমির আপকামিং স্মার্টফোন Redmi 9 Activ আর Redmi 9A Sport খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে পারে। রেডমির আপকামিং স্মার্টফোন দুটি দেশে আগে থেকে উপস্থিত Redmi 9 আর Redmi 9A স্মার্টফোনে‌র থেকে একটু আলাদা হবে। এই দুটি স্মার্টফোনকে নতুন র‍্যাম আর স্টোরেজের সাথে আলাদা কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

Redmi 9 Activ: বিশেষ কি হবে?

Redmi 9 Activ স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে নতুন মেটালিক পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হবে, যা রেগুলার Redmi 9 এর থেকে আলাদা হবে। রেডমির এই আপকামিং ভেরিয়েন্টকে 4GB RAM 64GB স্টোরেজ আর 6GB RAM 128GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। এই আপকামিং স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে Redmi 9 Prime স্মার্টফোনের মতোই MediaTek Helio G35 SoC এর সাথে পেশ করা যেতে পারে।

Redmi 9 Activ স্মার্টফোনকে 6.53 ইঞ্চির HD+ ডিসপ্লে‌র সাথে পেশ করতে পারে কোম্পানি। ফোনে 13MP যুক্ত ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া থাকতে পারে। এর সাথেই রেয়ার প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া থাকতে পারে। রেডমির এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া হবে।

Redmi 9A Sport: স্মার্টফোনে বিশেষ কি হবে?

Redmi 9A Sport স্মার্টফোনের সম্পর্কে কথা বললে এই ফোনটিকে মেটালিক ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। রেডমির এই ফোনটিকে 2GB + 32GB, আর 3GB + 32GB ভেরিয়েন্টে পেশ করা হবে। এর সাথেই এই ফোনের ডিসপ্লে সাইজ আর রেজল্যুশন Redmi 9 এর মতোই হবে। এই আপকামিং ফোনটিকে MediaTek Helio GET SoC এর সাথে পেশ করা হবে। এর সাথেই ফোনে 13MP এর রেয়ার ক‍্যামেরা আর 5MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। রেডমির এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া হবে। এই স্মার্টফোনটিকে কোম্পানি মোস্ট অ্যাফোর্ডেবল দামে পেশ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here