itel ফেস্টিবেল সিজনে‌র আগেই লঞ্চ করলো অসাধারণ সাউন্ড কোয়ালিটি‌র 4টি সাউন্ড‌বার

itel ভারতে ফেস্টিবেল সিজনে‌র আগে নিজের প্রোডাক্টের নতুন রেঞ্জ লঞ্চ করলো। কোম্পানি ভারতে চারটি সাউন্ডবার লঞ্চ করলো। itel এর লেটেস্ট সাউন্ডবার আমাজন থেকে কেনা যাবে। itel এর লেটেস্ট সাউন্ডবার সম্পর্কে কোম্পানি দাবি করেছে যে এটি ডায়নামিক সাউন্ড আউটপুট করবে। itel এর চারটি সাউন্ডবার itel XE-SB505, itel XE-SB515, XE-SB625 WL এবং XE-SB1040 WL নামে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে চারটি সাউন্ডবারের দাম এবং ফিচার সম্পর্কে ডিটেইলে জানাবো। এই চারটি সাউন্ডবারের বিক্রি আমাজনে শুরু হবে।

itel XE-SB505 সাউন্ডবার

itel XE-SB505 সাউন্ডবার কোম্পানির এন্ট্রি লেভেলের প্রোডাক্ট যা 35W সাউন্ড আউটপুট ডেলিভারি করে। এই সাউন্ডবারে 12.7 cm (5) ওয়ার্ড উফার দেওয়া আছে এবং চারটি স্পীকার দেওয়া আছে। এই সাউন্ডবারে কানেক্টিভিটি‌র জন্য Bluetooth, AUX এবং USB দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোন, টিভি এবং অন‍্যান‍্য ডিভাইস কানেক্ট করা যাবে। এথ সাথেই এই সাউন্ডবারে FM Radio এবং SD Card স্লট দেওয়া হয়েছে। এই ওয়াল সাউন্ডবার‌টিকে উডেন ফিনিশিঙের সাথে পেশ করা হয়েছে। এই সাউন্ডবার‌টিকে 3,899 টাকা দামে পেশ করা হয়েছে।

itel XE-SB515 সাউন্ডবার

itel XE-SB515 সাউন্ডবারে itel 80W এর স্পীকার দিয়েছে যা ক্রিস্টাল ক্লিয়ার আউটপুট অফার করে। এই সাউন্ডবারে 13.3 cm (5.25) ওয়ার্ড সাব উফার দেওয়া আছে যা ডিপ বেস সহ অসাধারণ সাউন্ড কোয়ালিটি অফার করে। এতে মাল্টিপল কানেক্টিভিটি যেমন HDMI-ARC, Bluetooth, AUX, USB, Optical Input এবং SD Card স্লটের সাথে পেশ করা হয়েছে। itel XE-SB515 সাউন্ডবার‌টিকে 6,499 টাকা দামে কেনা যাবে।

itel XE-SB625 WL সাউন্ডবার

itel XE-SB625 WL সাউন্ডবারে শক্তিশালী 120W এর আউটপুট পাওয়া যাবে। এই সাউন্ডবারে 16.5 cm (6.5) উফার দেওয়া আছে যা স্ট্রং বেস অফার করে। এটিকে ওয়ারলেস কানেক্টিভিটি সহ পেশ করা হয়েছে। এর সাথেই এটিকে ব্লুটুথ, HDMI-ARC, AUX, USB, SD Card এবং Optical ইনপুটের সাথে পেশ কথা হয়েছে। এটিকে প্রিমিয়াম মেটালিক ফিনিশের সাথে পেশ করা হয়েছে। এই সাউন্ডবার‌টিকে 7,999 টাকা দামে পেশ করা হয়েছে।

itel XE-SB1040 WL সাউন্ডবার

itel XE-SB1040 WL সাউন্ডবার‌টিকে 170W অডিও আউটপুটের সাথে পেশ করা হয়েছে। এটি ভারতের প্রথম সাউন্ডবার যা 25.4 cm (10) ওয়ারলেস উফারের সাথে আসে। এই ওয়ারলেস উফার থেকে থাম্পিং বেস পাওয়া যাবে যেটিকে কম্প‍্যাক্ট সাইড টেবিল সাইজে পেশ করা হয়েছে। এই সাউন্ডবারটিকে H-ARC, Bluetooth, AUX, 7SB, SD Card এবং Optical Input এর সাথে পেশ করা হয়েছে। এই সাউন্ডবারটিকে 10,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here