চীনের স্মার্টফোন কোম্পানি Oppo বর্তমানে তাদের A-Series এর নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই বছরের শেষের দিকে কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে Oppo A54s স্মার্টফোন লঞ্চের চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো আলোকপাত করেনি। এদিকে ফোনটি লঞ্চের আগেই MySmartPrice এই ফোনটির দাম জেনে গেছে। আবার টিপস্টার শুধাংশু ইউরোপীয় মার্কেটে ফোনটির দাম শেয়ার করেছেন। এছাড়াও তিনি ফোনটির স্টোরেজ ও কালার অপশন সম্পর্কে জানিয়েছেন। কোম্পানির এই আগামী স্মার্টফোনে Oppo A54 এর তুলনায় বেশ কিছু আপগ্রেড দেখা যাবে। এই পোস্টে আমরা আপকামিং Oppo A54s এর দাম, স্পেসিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে আলোচনা করতে চলেছি।
Oppo A54s এর সম্ভাব্য দাম
কোম্পানি তাদের আগামী Oppo A54s ফোনটি 4GB র্যাম এবং 128GB স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে ফোনটির একাধিক ভেরিয়েন্টে সেল করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। মার্কেটে কোম্পানির এই আগামী ফোনটি 4G কানেক্টিভিটির সঙ্গে দুটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে। Oppo A54s ফোনটি ইউরোপের মার্কেটে 200 ইউরো থেকে 250 ইউরোর মধ্যবর্তী দামে লঞ্চ করা হতে পারে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 17,300 টাকা থেকে 21,600 টাকার মাঝামাঝি। ফোনটি পার্ল ব্লু এবং ক্রিস্টাল ব্ল্যাক কালার ভেরিয়েন্টে বেচা হতে পারে।
ইউরোপে এই ফোনটির দাম লোকাল ট্যাক্স এবং ডিউটির কারণে বাড়ানো হতে পারে। অদূর ভবিষ্যতে এই ফোনটি ভারতেও আসবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ভারতের মার্কেটে Oppo A54s ফোনটি 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
টিপস্টার শুধাংশু আপাতত ওপ্পোর এই আগামী স্মার্টফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এছাড়া এই ফোনটি এখনও পর্যন্ত কোনো সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হতে দেখা যায়নি। আমরা মনে করছি Oppo A54s ফোনটি এই বছরের শুরুতে পেশ করা Oppo A54 এর তুলনায় অনেকটাই বেশি আপগ্ৰেডেড হবে। আপকামিং Oppo A54s ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি, আপডেটেড চিপসেট 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
<p>আমাদের ফেসবুকে ফলো করার জন্য <a href=”https://www.facebook.









