Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স

Vivo কোম্পানি টেক মার্কেটে কিছু নতুন করতে চলেছে। নিজের Vivo ‘Y’ Series এবং Vivo ‘V’ Series কে হিট করার পরে এখন ভিভো একটি ব্র‍্যান্ড নিউ স্মার্টফোন সিরিজ মার্কেটে আনতে চলেছে যা Vivo ‘T’ Series নামের সাথে এন্ট্রি নেবে। এই নতুন স্মার্টফোন সিরিজে Vivo T1 এবং Vivo T1x সর্বপ্রথম আসতে চলেছে। আবার এখন এই সিরিঈ নতুন তথ্য সামনে এসেছে যে ভিভো টি1 সিরিজ কাল অর্থাৎ 19 অক্টোবর টেক মঞ্চে প্রবেশ করবে এবং চিনে এটিকে লঞ্চ করা হবে।

Vivo T1

এখনো পর্যন্ত সামনে আসা মিডিয়া রিপোর্ট এবং লিক অনুযায়ী ভিভো টি1 স্মার্টফোনটিকে 6.58 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করতে পারে যা ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি হবে। অ্যান্ডয়েড 11 আধারিত এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেকের ডায়মনসিটি 900 চিপসেট দেখা যেতে পারে। লিক অনুযায়ী মার্কেটে এই ফোনটি 8 জিবি র‍্যাম এবং 12 জিবি র‍্যামে লঞ্চ হবে যার মধ্যে 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ দেখা যেতে পারে।

ফোটোগ্রাফির জন্য Vivo T1 এ ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে। এই ক‍্যামেরা সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া যেতে পারে এবং সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া থাকতে পারে। পাওয়া ব‍্যাক‌আপের জন্য ভিভো টি1 স্মার্টফোনে 4,005 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার কথাও রিপোর্টে সামনে এসেছে।

Vivo T1x

ভিভো টি1 এক্সের ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই স্মার্টফোনটিকে 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করতে পারে ভিভো কোম্পানি। এই ফোনটিকে পাঞ্চহোল ডিসপ্লেতে দেখা যেতে পারে যা হাই রিফ্রেশরেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ভিভো টি1 এক্স স্মার্টফোনে অ্যান্ডয়েড 11 ওএসের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া যেতে পারে। এই ফোনটিকেও মার্কেটে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলে লঞ্চ করা যেতে পারে।

Vivo T1x এ ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়ার কথা লিকের মাধ্যমে সামনে এসেছে। লিকে বলা হয়েছে যে এই ফোনটিকে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের থার্ড ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করবে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,900 এম‌এএইচের ব‍্যাটারী 44 ওয়াট ফাস্ট চার্জিং সহ দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here