ইন্টারনেট ছাড়াই ব্যাবহার করা যাবে PhonePe! itel ফিচার ফোনের মাধ্যমে করা যাবে UPI পেমেন্ট

itel তাদের itel 2165C ফিচার ফোনে PhonePe সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। এর ফলে ইউজাররা ইন্টারনেট কানেকশন ছাড়াও ফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। কোম্পানির এই পদক্ষেপের মধ্য দিয়ে 2G ইউজাররাও UPI পেমেন্টের সুবিধা উপভোগ করতে পারবেন। itel 2165C ফোনে 2 ইঞ্চির ডিসপ্লে, 1,200mAh ব্যাটারি এবং 25 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনটি 10 ভারতীয় ভাষা সাপোর্ট করে।

itel 2165C ফোনে করা যাবে PhonePe পেমেন্ট

itel জানিয়েছে itel 2165C ফোনে PhonePe পেমেন্ট সাপোর্টের ফলে ইন্টারনেট ছাড়াও ডিজিটাল পেমেন্ট করা যাবে। এর ফলে যেসব ইউজাররা স্মার্টফোনের বদলে ফিচার ফোন ব্যাবহার করেন তাঁরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। কোম্পানির মতে এর ফলে দেশের লক্ষ লক্ষ 2G ইউজার ডিজিটাল পেমেন্ট সিস্টেম UPI এর সঙ্গে যুক্ত হতে পারবেন।

itel 2165C ফোনের স্পেসিফিকেশন

itel 2165C ফোনে 2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে AI Battery ও Super Battery মোড সহ 1,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 11.67 ঘন্টা পর্যন্ত টকটাইম এবং 25 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।

এই ফোনে 10টি ভারতীয় ভাষা সাপোর্ট রয়েছে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে এই ফোনে 32GB পর্যন্ত স্টোরেজ উপভোগ করা যায়। এতে ওয়্যারলেস FM রেডিওর পাশাপাশি রেকর্ডিং ফিচার এবং অটোমেটিক কল রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth এবং Type-C পোর্ট যোগ করা হয়েছে। itel 2165C ফোনে 2,000 কন্ট্যাক্ট এবং 500 ম্যাসেজ সেভ করে রাখা যায়।

itel 2165C ফোনের দাম এবং সেল

ভারতে itel 2165C ফিচার ফোনের দাম রাখা হয়েছে 1,499 টাকা। রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। যেসব ইউজাররা শুধুমাত্র ভয়েস কল ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ডিজিটাল পেমেন্টের সুবিধা সহ একটি ফিচার ফোন ব্যাবহার করতে চান এই ফোনটি তাদের জন্য সুন্দর অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here