বিগত বেশ কিছু সময় ধরে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ WhatsApp তাদের নিয়ম ও শর্তাবলী সম্পর্কে যথেষ্ট সচেতন ড়য়ষ উঠেছে। কয়েক মাসে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যানড করে।এই কথা প্রমাণিত করেছে। কিছু দিন আগে ফেসবুক জানিয়েছিল গত জুন ও জুলাই মাসের মধ্যে ভারতে 30 লক্ষেরও বেশি WhatsApp অ্যাকাউন্ট ব্যানড করা হয়েছে। এবার খবর পাওয়া গেছে গত সেপ্টেম্বর মাসে WhatsApp 22 লক্ষের বেশি WhatsApp অ্যাকাউন্ট পারমানেন্ট ব্যানড করা হয়েছে। কোম্পানির মান্থলি রিপোর্ট থেকে এবিষয়ে জানা গেছে।
কেন ব্যানড হয়েছে এত সংখ্যক অ্যাকাউন্ট?
যেসব ইউজাররা WhatsApp এর নিয়ম ভেঙেছে তাদের অ্যাকাউন্ট ব্যানড করা হয়েছে বলে জানানো হয়েছে। WhatsApp তাদের সমস্ত ইউজারদের সেফটি ও সিকিউরিটির কথা মাথায় রেখে এই ধরনের নিয়ম উলঙ্ঘনকারী ইউজারদের ব্যানড করেছে। কোম্পানির ইউজার সেফটি রিপোর্ট থেকে জানা গেছে মোট ব্যানড হওয়া হোয়াটসঅ্যাপ ইউজারদের সংখ্যা 22 লক্ষ 9 হাজার। যদি ভবিষ্যতে আপনি এই লিস্টে নিজের নাম লেখাতে না চান তবে জেনে নিন এর থেকে বাঁচার উপায়।

কিভাবে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?
WhatsApp এর মাধ্যমে যদি কোনো ব্যাক্তি বেআইনি, অশ্লীল, মানহানিকর, শাসানিমূলক, ভয় দেখানো, বিরক্তিকর, হিংসাত্মক, নকশালি ও দেশদ্রোহী ধরনের বা অন্য কোনো বেআইনি ও ভুল কন্টেন্ট শেয়ার করলে তাদের অ্যাকাউন্ট ব্যানড করা হয়। তাই নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই ধরনের কন্টেন্ট শেয়ার করার থেকে বিরত থাকাই ভালো।
কিভাবে WhatsApp সম্পর্কে অভিযোগ জানাবেন?
যদি আপনার হোয়াটসঅ্যাপে পাওয়া কোনো ম্যাসেজ, মিডিয়া, কন্টেন্ট বা ইউজারের প্রতি বিরক্ত হয়ে থাকেন তবে WhatsApp Grievance officer এর কাছে এবিষয়ে অভিযোগ জানাতে পারেন। WhatsApp সম্পর্কে অভিযোগ জানাতে [email protected] এই ইমেইল আইডিতে Email করতে পারেন। একইভাবে অভিযোগ সংক্রান্ত আধিকারিকের ফোন নাম্বার হলো 1800-212-8552। এছাড়াও রয়েছে ডাক মারফত অভিযোগ জানানোর সুবিধাও। ঠিকানা হলো Post Box No. 56. Road No. 1, Banjara Hills. Hyderabad – 500 034. Telangana, India। তবে সবার আগে এই ধরনের ইউজারদের নিজের হোয়াটসঅ্যাপ থেকে ব্লক ও রিপোর্ট করে একই সঙ্গে নিজেকে সুরক্ষিত করে হোয়াটসঅ্যাপকে জানাতে পারেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









