চলতি দিনে OnePlus এর কিছু আলাদাই রূপ সামনে আসছে। ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত এই ব্র্যান্ডটি এখন লোকেদের আগুনের মাধ্যমে মারছে। বিগত দিনে OnePlus Nord 2 ফোনে আগুন লাগার এবং ব্লাস্ট হওয়ার কিছু ঘটনা সামনে এসেছিল কিন্তু এখন আরো একবার এই কোম্পানির মোবাইল ফোনে ভয়ঙ্কর ব্লাস্টের ঘটনা সামনে এসেছে। এইবারে এই মোবাইল ফোনটি একটি ছেলের প্যান্টের পকেটে Blast হয়েছে, এর ফলে সেই ব্যক্তি শুধুমাত্র আহতই হয়নি ফোনটির আগুনে ছেলেটির মাংসও পুড়ে গেছে।
OnePlus Nord 2 Blast এর এই মারাত্মক ঘটনাটি ভারতেরই যা এখন সম্পূর্ণ টেক জগতের মনোযোগ নিজের দিকে করে নিয়েছে। একজন ইউজার এই ঘটনাটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছে। টুইটে ওয়ানপ্লাস নর্ড 2 স্মার্টফোনের ফোটো সহ যার সাথে এই ঘটনাটি হয়েছে সেই যুবকের ফোটোও শেয়ার করেছে। ফোটো গুলি দেখে বোঝাই যাচ্ছে যে ফোনটির আগুন এবং ব্লাস্ট এতোটাই মারাত্মক ছিল যে ফোনটির ইউজার গভীরভাবে আহত হয়েছে।
জিন্সের প্যান্টের পকেটে ফেটে উঠলো OnePlus Nord 2 ফোন
ওয়ানপ্লাস নর্ড 2 এর ব্লাস্টের কারনে হওয়া এই ঘটনাটিকে Suhit Sharma নামক টুইটার ইউজার ইন্টারনেটে পোস্ট করেছেন। সুহিত নিজের টুইটে সম্পূর্ণ ঘটনাটি শেয়ার না করে থাকলেও শেয়ার করা ফোটো দেখে আন্দাজ করা যেতে পারে যে ঘটনাটির ভয়াবহতা কতটা। টুইটার ইউজার কঠোর শব্দে OnePlus কোম্পানিকে সতর্ক করেছে যে তাদের কারনে নির্দোশ লোকেদের যন্ত্রণার সম্মুখীন হত হচ্ছে, তাই ওয়ানপ্লাস কোম্পানি যেন এই ঘটনার ফলাফল ভোগ করার জন্য প্রস্তুত থাকে।
@OnePlus_IN Never expected this from you #OnePlusNord2Blast see what your product have done. Please be prepared for the consequences. Stop playing with peoples life. Because of you that boy is suffering contact asap. pic.twitter.com/5Wi9YCbnj8
— Suhit Sharma (@suhitrulz) November 3, 2021
টুইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Nord 2 স্মার্টফোনে সেই সময় আগুন লাগে যখন ফোনটি সেই ব্যক্তির জিন্সের প্যান্টের পকেটে ছিল। জিন্সের ফিটিং টাইট হওয়ার কারনে এবং পকেটের সাইজ ছোট হওয়ায় ফোনটিকে জলদি বাইরে বের করা যায়নি ফলে ফোনটি পকেটেই ফেটে যায়। এই আগুন এতোটাই ভয়ঙ্কর ছিলো যে ফোনটি পকেটের মধ্যে থাকা অবস্থায় যুবকের পায়ের চামরা পোড়ানোর পরে মাংসও পুড়িয়ে দেয়।
OnePlus Nord 2 Fire এর কারনে হওয়া এই ঘটনার ফোটোতে যুবকের আঘাত পরিস্কার ভাবেই দেখা যাচ্ছে। স্মার্টফোনটিতে যখন আগুন লাগে তখন ওয়ানপ্লাস নর্ড 2 তে তখন কভার লাগানো ছিল এবং হাসপাতালের বেডে থাকা আহত ইউজারের জ্বলে যাওয়া সেই জায়গাতেও কভারটির অংশ দেখতে পাওয়া যাচ্ছে। ফোনে যে আগুন লেগেছে সেই কারনে ইউজারের ক্ষতি হয়েছে কিন্তু সেটি কতদিনে ঠিক হবে এবং সেই ইউজার কবে সম্পূর্ণ ফিট সেটি এখন বলা সম্ভব না।
OnePlus এর বয়ান
OnePlus Nord 2 স্মার্টফোনের কারনে হওয়া এই ঘটনায় কোম্পানি এখনো কোনো বয়ান জারি করেনি। খবরটির লেখার সময় পর্যন্ত মোবাইল কোম্পানির লোকেরা আগুন লাগার কারন জানার চেষ্টা করছে। সম্পূর্ণ যাচাই করার পরে কোম্পানি কোন সিদ্ধান্তে পৌছায় এবং কোম্পানি কি বিচার করবে, সেগুলি আগামী খবরের মাধ্যমে জানানো হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











