Electric Vehicles বাজারে ক্রমশ বাড়া চাহিদা দেখে আজকে তামিলনাড়ু বেস্ড ইন্ডিয়ান কোম্পানি Boom Motors নিজের নতুন E-Bike লঞ্চ করলো। এই ইলেকট্রিক বাইকটি বাজারে Corbett 14 নামের সাথে প্রবেশ করেছে, যা অসাধারণ লুক এবং আকর্ষণীয় ডিজাইন সহ আর এডভান্স ফিচার যুক্ত। কোম্পানি নিজের এই বিদ্যুৎ চালিত বাইকটিকে ভারতের সবচেয়ে মজবুত এবং দীর্ঘ সময় ধরে সাথে থাকা ই-বাইক বলেছে। Boom Corbett এর বুকিং আজকে থেকে শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র 499 টাকা দিয়ে এই বাইকটিকে নিজের জন্য রিজার্ভ করতে পারবেন।
Boom Corbett E-Bike এর দাম
বুম মোটর নিজের নতুন ইলেকট্রিক বাইককে দুটি মডেলে লঞ্চ করেছে। একটি মডেলের নাম Corbett 14 এবং অন্য মডেলটির দাম Corbett 14-EX। দামের কথা বলা হলে Corbett 14 এর এক্স-শোরুম প্রাইস 86,999 টাকা এবং Corbett 14-EX মডেলটির এক্স-শোরুম দাম 1,19,999 টাকা। এই দুটি মডেলকেই মাত্র 499 টাকায় বুক করতে পারবেন। Boom Corbett E-Bike কে চারটি কালারে লঞ্চ করা হয়েছে, কালার গুলি যথাক্রমে― Whale Blue, Beetie Red, Mantis Green এবং Panther Black।
শুধুমাত্র 1,699 টাকায় পাওয়া যাবে Electric Bike
প্রত্যেক ব্যক্তিকে ইলেকট্রিক বাইকের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে Boom Motors Corbett 14 কে ইএমআই অপশন সহ পেশ করেছে। কোম্পানি এই ই-বাইকে 5 বছরের ইএমআই উপলব্ধ করেছে। ইএমআইয়ে গ্রাহকদের শুধুমাত্র 1,699 টাকা প্রতিমাসে দিতে হবে। বর্তমান সময়ে পেট্রোলের দামের সাথে তুলনা করলে বিদ্যুৎ চালিত একটি গাড়ি একমাসে একটি ইএমআইয়ের সমান সঞ্চয় করে। এখানে বলে দিই তে কোম্পানি নিজের গ্রাহকদের ব্যাটারীতে 5 বছরের ওয়ারেন্টি এবং চ্যাসিসে 7 বছরের ওয়ারেন্টি প্রদান করছে।
Boom Corbett 14 এর ফিচার
এই ইন্ডিয়ান ইলেকট্রিক বাইকের ফিচারের কথা বলা হলে Corbett 14 কে 3kW এবং Corbett 14-EX কে 4KW পিক মোটর সহ লঞ্চ করা হয়েছে। প্রথম মডেলটি যেখানে 65 কিলোমিটারের টপ স্পীড সহ 100 কিলোমিটারের রেঞ্জ প্রদান করে আবার অন্য মডেলটিকে ফুল চার্জ করলে 75 কিলোমিটারের টপ স্পীড সহ 200 কিলোমিটার প্রতিনিয়ত চলার ক্ষমতা রাখে। এই দুটি মডেলই 2.5 থেকে 4 ঘন্টায় প্রাম সম্পূর্ন চার্জ হয়ে যায়।
Boom Corbett 14 E-Bike সোয়াপেবেল ব্যাটারী এবং পোর্টেবল চার্জার সহ আসে, যাকে আপনি নিজের ঘরের যেকোনো সকেটের মাধ্যমে চার্জ করতছ পারবেন। BLDC মোটর এবং ডিস্ক ব্রেক সহ এই বাইকে petrol savings tracking, CO2 offset tracking, accident/theft detection এবং parental mode এর মতো ফিচার দেওয়া আছে। কোম্পানি জানিয়েছে যে এই বাইকে ব্যবহার করা ব্যাটারীটি সম্পূর্ণ ফায়ার প্রুফ এবং আইপি67 রেটিং এই বাইকটিকে ওয়াটার ও ডাস্ট রেজিস্টার হিসেবে চিহ্নিত করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











