দেশের প্রসিদ্ধ টেলিকম কোম্পানি Reliance Jio তাইবানের চিপ প্রস্তুত করা কোম্পানি MediaTek এর সাথে মিলিত হয়ে ভারতে Gaming Masters 2.0 ইস্পোর্টস ইভেন্ট লঞ্চের ঘোষণা করেছে। এই ইভেন্টে কোম্পানি পপুলার গেম Battlegrounds Mobile India (BGMI) এ টুর্নামেন্টের আয়োজন করবে। এই ইভেন্টে গেমিং প্রোফেশনাল সহ শৌখিন গেমাররাও অংশগ্রহণ করতে পারবে। এর আগে এই টুর্নামেন্টের প্রথম সিজনটিকে মার্চ মাসে আয়োজন করা হয়েছিল এবং সেটি Garena Freefire গেমের উপরে আয়োজিত করা হয়েছিল। প্রথম সিজনে সমগ্র দেশ থেকে মোট 14,000 টিম অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় সিজনের জন্য 23 নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। Gaming Masters 2.0 তে মোট 12,50,000 টাকার পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
Gaming Masters গেমিং টুর্নামেন্টটিকে লো-প্রোফাইল গেমারদের ফোকাসে রেখে করা হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য গেমারদের JioGames প্ল্যাটফর্মের মাধ্যমে BGMI অ্যাক্সেস করতে হবে। এটি জিও ডিভাইস, Android এবং iOS ডিভাইসে উপলব্ধ। Gaming Masters 2.0 তে বহু টুর্নামেন্টের আয়োজন করা হবে এবং এটি প্রায় তিন মাস পর্যন্ত চলবে। এর সাথেই এই টুর্নামেন্টে ডেলি প্লে এন্ড উইন সিরিজও আছে, যার মাধ্যমে গেমাররা প্রতিদিন রিওয়ার্ড জিততে পারবে। প্রোফেশনাল BGMI টিম গুলির জন্য আল্টিমেট চ্যাম্পিয়েনশিপেরও আয়োজন করা হবে।
Jio-MediaTek Gaming Masters 2.0 টুর্নামেন্টে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
Gaming Masters 2.0 টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এই গেমিং টুর্নামেন্টটি 23 নভেম্বর থেকে শুরু হয়ে 10 জানুয়ারি 2022 পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টের জন্য গেমাররা https://play.jiogames.com এই লিঙ্কে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন জিও এবং নন-জিও ইউজারদের জন্য খোলা আছে। রেজিস্ট্রেশন করার জন্য গেমারদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না।
Jio-MediaTek Gaming Masters 2.0 টুর্নামেন্টে কবে কি হবে?
এই ইভেন্টে মোট চারটি কোয়ালিফাইং রাউন্ড হবে, প্রথম রাউন্ডটি 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডটি 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত খেলা হবে। এর পরে ফাইনালের জন্য কোয়ালিফাইং রাউন্ডটি 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত খেলা হবে।
এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ জিও স্ট্রিম করবে। এই ম্যাচটিকে JioGames Watch, JioTV HD Esports চ্যানেল, JioGames Youtube চ্যানেল এবং Facebook গেমিঙে স্ট্রিম করা যাবে। Gaming Masters এর প্রথম সিজনটি এই বছরের মার্চ মাসে খেলা হয়েছিল, যেখানে টিম Headhunters তিন লাখ টাকা জিতেছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











