হিরোর মতো আসতে চলেছে Hero মোটোকর্পের Electric Bike এবং Scooter, জেনে নিন এর বিশেষত্ব

ভারতীয় বাজারে Electric Vehicles খুব দ্রুত‌ই বেড়ে চলেছে। এটি দেখেই কিছু নতুন এবং পুরোনো অটোমোবাইল কোম্পানি গুলি ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক কার লঞ্চ করছে। এমতাবস্থায় ভারতের সবচেয়ে বড়ো টু-হুইলার কোম্পানি Hero Motocorp খুব শীঘ্রই নতুন Electric Scooter এবং Bike লঞ্চ করতে চলেছে। এই তথ‍্যটি একটি মিডিয়া রিপোর্টে‌র মাধ্যমে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি নিজের প্রথম ইলেকট্রিক বাইক বা মোটরসাইকেলটিকে Vida Electric ব্র‍্যান্ডের নামে মার্কেটে আনতে চলেছে। হিরো মোটোকর্প নিজের সমস্ত ভেহিকেলের প্রোডাকশন অন্ধ্রপ্রদেশের চিত্তূরে অবস্থিত ম‍্যানুফাকচারিং প্ল‍্যান্টে করবে।

বিগত দিনেই হিরো মোটোকর্প VIDA নামেয সাথে বহু নাম নথিভুক্ত করেছে। হিরো মোটোকর্প যে নাম গুলি নথিভুক্ত করেছে, সেগুলি হলো VIDA ইলেকট্রিক, VIDA ইভি, VIDA মোবিলিটি, VIDA মোটোকর্প, VIDA স্কুটার এবং VIDA মোটরসাইকেল। আপনাকে বলে দিই যে হিরো মোটোকর্প নিজের আপকামিং ব‍্যাটারী চালিত বাহনের জন্য ‘হিরো’ ব্র‍্যান্ডের ব‍্যবহার করতে পারবে না কারন হিরো ইলেকট্রিক একটি আলাদা ইভি নির্মাতা ইউনিট। এই জন্যে আশা করা হচ্ছে যে কোম্পানি আলাদা ব্র‍্যান্ড সহ নিজের ইলেকট্রিক স্কুটার এবং বাইক পেশ করবে।

শোনা যাচ্ছে যে কিছু দিন আগে হিরো মোটোকর্পের ইলেকট্রিক স্কুটারের একটি ফোটো দেখা গিয়েছিল এবং তখন থেকেই আশা করা হচ্ছে তে কোম্পানি তার প্রথম ইলেকট্রিক স্কুটারের লঞ্চ করার জন্যে প্রস্তুত। আবার ইন্ডিয়াতে 1 লাখ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনে লাগানোর জন্য Hero Electric Bengaluru-based EV Charging Start-up Charzer এর সাথে অংশিদারি করেছে।

এত বড়ো সংখ‍্যায় চার্জিং স্টেশন লাগানো‌র জন্য এই দুই কোম্পানি 3 বছরের সময় সীমা সেট করেছে এবং এর শুরু 10,000 চার্জিং স্টেশন সর্বপ্রথমে চালু করে করা হবে। কোম্পানির এই প্ল‍্যানে এখন আপাতত 30 টি শহর যুক্ত হয়েছে যেখানে সবার আগে EV charging station স্টার্ট হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here