Petrol-Diesel এর দাম ক্রমশ বেড়ে চলেছে। দেশে পেট্রোলের দাম বেড়েই চলেছে এবং রাজ্য সরকারের দেওয়া সাবসিডি দেওয়া সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। কিছু রাজ্যে তো এখনো পেট্রোলের দাম প্রায় 100 টাকা হয়ে আছে। দৈনিক স্কুটার এবং বাইক চালানো লোকেরা চিন্তিত হয়ে আছে। অফিস এবং অন্যান্য স্থানে যাওয়ার খরচা পকেটের উপরে চাপ সৃষ্টি করছে। এই সবের মাঝেই জানতে পারা গেছে তে পেট্রোলের দাম বাড়ার কারনে Electric Scooter এর প্রতি সাধারণ মানুষেরা আকৃষ্ট হচ্ছে এবং Electric Vehicle এর মার্কেটে স্কুটারের ডিমান্ডে 220.7 শতাংশ বৃদ্ধি লক্ষ করা গেছে।
Electric Vehicles এর ডিমান্ডে এতো বড়ো বদলটিকে Just Dial নিজের সার্ভের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছে। এই কোম্পানির করা সার্ভে অনুযায়ী বিগত বছর গুলির তুলনায় এই বছরে বিদ্যুৎ চালিত বাহনের প্রতি লোকেরা বেশি আকৃষ্ট হয়েছে এবং সাধারণ মানুষেরা Electric Car, Electric Bike এবং Electric Scooter ইন্টারেস্টেড হচ্ছে। আকর্ষণীয় কথা হলো যে এই ডিমান্ড শুধুমাত্র মহানগর গুলিতে নয় বরং টিয়ার-1 এবং টিয়ার-2 শহর গুলিতেও দ্রুত বাড়ছে।
কোন গাড়ির কতটা ডিমান্ড বেড়েছে
ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ায় সবার থেকে এগিয়ে আছে Electric Scooter। সার্ভের অনুযায়ী গত বছরের তুলনায় এই বছরে ই-স্কুটারের ডিমান্ড 200.2 শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রিক-কারের ডিমান্ড গত বছরের তুলনায় এই বছর 132.4 শতাংশ বেড়েছে। এই বছরে E-Bike এর ডিমান্ড 115.3 শতাংশ বাড়তে দেখা গেছে এবং E-Cycle এর চাহিদা গত বছরের তুলনায় এই বছরে 66.8 শতাংশ বেড়েছে। E-Scooter এবং E-Car এর প্রতি চাহিদা সব থেকে বেশি দিল্লি বাসীদের দেখা গেছে। দিল্লিতে এই দুটির অধিক ডিমান্ড লক্ষ করা গেছে।
E-Scooter এবং E-Bike সবার থেকে এগিয়ে
সার্ভের অনুযায়ী Electr Scooter এবং Electric Bike গ্রহন করায় Tier 2 এর শহর গুলি এগিয়ে আছে। সুরাট, রাজকোট, অমরাবতী, নাগপুর, বিজয়ওয়ারা, সেলেম, কোল্হাপুর, বারানাসি এবং ভাবনগরের মতো Tier 2 শহরে ইলেকট্রিক-বাইকের ডিমান্ড সবচেয়ে বেশি লক্ষ করা গেছে। আবার টিয়ার-1 শহর মুম্বাই, পুনে এবং বেঙ্গালুরুর মতো শহরে মোটরসাইকেলের চাহিদা বেশি দেখা গেছে।
ইলেকট্রিক সাইকেলের কথা বললে সার্ভে অনুযায়ী E-Cycle এর সর্বাধিক চাহিদা মুম্বাই, দিল্লি এবং কোলকাতায় দেখা গেছে। আবার সুরাট, রাজকোট, অমরাবতী, পাটনা, নাগপুর, বিজয়ওয়ারা, সেলেম, কোল্হাপুর, মাদুরাই এবং ভোপালের মতো টিয়ার-2 শহরের লোকেরাও ইলেকট্রিক সাইকেলের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং কেনার ইচ্ছা প্রকাশ করছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











