64MP ক‍্যামেরা ও Snapdragon 778G 5G চিপসেটের সঙ্গে লঞ্চ হল iQoo Z5 Cyber Grid Edition, জেনে নিন দাম

স্মার্টফোন ব্র‍্যান্ড আইকু ভারতে তাদের কিছু দিন আগে লঞ্চ করা iQoo Z5 ফোনটির নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি iQoo Z5 Cyber Grid Edition নামে পেশ করা হয়েছে। মনে করিয়ে দিই, গত সেপ্টেম্বর মাসে ভিভোর সাব ব্র‍্যান্ড আইকু মিস্টিক স্পেস ও আর্কটিক ডন কালার ভেরিয়েন্টে iQoo Z5 স্মার্টফোন পেশ করেছিল। এবার কোম্পানি সাইবার গ্ৰিড নামে ফোনটির তৃতীয় ভেরিয়েন্ট লঞ্চ করল। এই পোস্টে আমরা iQoo Z5 Cyber Grid Edition এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।

iQoo Z5 Cyber Grid Edition এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের iQoo Z5 Cyber Grid Edition ফোনটি পিঙ্ক ও ব্লু কালারের গ্ৰিডযুক্ত ইউনিক ব‍্যাক ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির কালার ও ডিজাইন ছাড়া অন‍্যান‍্য ফিচার ও স্পেসিফিকেশন iQoo Z5 এর মতোই। iQoo Z5 Cyber Grid Edition ফোনটি Snapdragon 778G 5G চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। iQoo Z5 Cyber Grid Edition ফোনটিতে 44W ফ্ল‍্যাশ চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এতে 28837mm2 VC লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

iQoo Z5 Cyber Grid Edition এ 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.67 ইঞ্চির Full HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 120Hz এবং টাচ স‍্যাম্পেলিং রেট 240Hz। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও iQoo Z5 Cyber Grid Edition এ সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভার্চুয়াল র‍্যাম, Wi-Fi 6, Bluetooth 5.2, Android 11 OS, 3.5mm অডিও জ‍্যাক ও স্টেরিও স্পীকার রয়েছে।

iQoo Z5 Cyber Grid Edition এর দাম

iQoo Z5 Cyber Grid Edition ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতে ফোনটির 8GB র‍্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 12GB র‍্যাম ও 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 26,990 টাকা। এই ফোনটির 8GB র‍্যাম ভেরিয়েন্টে আমাজনের 1,500 টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ iQoo Z5 Cyber Grid Edition এর 8GB র‍্যাম ভেরিয়েন্ট মাত্র 22,490 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here