OPPO Reno 7 Series টেক মঞ্চে এন্ট্রি নিয়ে নিয়েছে। এই সিরিজে তিনটি মোবাইল ফোন লঞ্চ করেছে কোম্পানি, সেগুলি হলো Oppo Reno7 5G, Oppo Reno7 Pro 5G এবং Oppo Reno7 SE 5G। ওপ্পো এই ফোন গুলিকে আপাতত চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে, যা আগামী দিনে অন্যান্য বাজারে প্রবেশ করবে। এই সিরিজের সবচেয়ে ছোটো এবং সস্তা স্মার্টফোন মডেলটি হলো ওপ্পো রেনো7 এসই, যার ফিচার, স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে আগে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
OPPO Reno 7 SE 5G specifications
কোম্পানি এই স্মার্টফোনটিকে 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনে 6.43 ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লেতে লঞ্চ করেছে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং 180 হার্টস টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। রেনো7 এসই মডেলটিকে কোম্পানি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি যুক্ত করে বাজারে এনেছে যা কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড।
OPPO Reno 7 SE 5G Phone অ্যান্ড্রয়েড 11 আধারিত কালারওএস 12 এ কাজ করে যার মধ্যে 2.4 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের ডায়মানসিটি 900 চিপসেট দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি মালি জি68 জিপিইউ সাপোর্ট করে। চাইনিজ বাজারে এই ফোনটি 8 জিবি র্যাম সহ এন্ট্রি নিয়েছে যা 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে।
ওপ্পো রেনো7 এসই 5জি ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সহ মার্কেটে প্রবেশ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.7 অ্যাপার্চার যুক্ত 48 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স581 সেন্সর দেওয়া হয়েছে যা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্সের সাথে কাজ করে। সেল্ফির জন্য এই ফোনটি 16 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স471 সেন্সর সাপোর্ট করে।
OPPO Reno 7SE একটি ডুয়াল সিম ফোন যা 5জি সহ 4জিতেও কাজ করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচের বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে যা 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চাইনিজ বাজারে ওপ্পোর এই ফোনটিকে Morning Gold, Moon Night Black এবং Star Rain Wish কালারে লঞ্চ করা হয়েছে। ষ
OPPO Reno 7 SE 5G price
ওপ্পো রেনো7 এসই 5জি ফোনটি চিনে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ফোনটির বেস ভেরিয়েন্টটি 8 জিবি র্যাম সহ 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে এবং এই ফোনটির দাম 2199 ইউয়ান। ফোনটির বড়ো ভেরিয়েন্টটিকে 8 জিবি র্যাম সহ 256 জিবি স্টোরেজে লঞ্চ করা হয়েছে যার প্রাইস 2399 ইউয়ান। এই দাম গুলি ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 25,500 টাকা এবং 28,000 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











