5G Phone এর মার্কেটে Xiaomi কোম্পানির নতুন কিস্তিমাত, ইন্ডিয়াতে লঞ্চ করল শক্তিশালী Redmi Note 11T স্মার্টফোন

Xiaomi আজকে ভারতের 5জি মার্কেটে নিজের অসাধারণ একটি ফোন পেশ করল। কোম্পানি ইন্ডিয়াতে Redmi Note 11T 5G Phone লঞ্চ করেছে। কোম্পানি কিছুদিন আগে চিনে ‘রেডমি নোট 11’ সিরিজের ঘোষণা করেছিল, সেখানে Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro Plus ফোন লঞ্চ করা হয়েছিল। আবার এখন এর মধ্যে থেকেই একটি ফোনকে ভারতীয় ইউজারদের অনুযায়ী বানিয়ে শাওমি রেডমি নোট 11টি 5জি নামে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে। ফোনটির ফিচার, স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কিত বাকি তথ্য এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

Redmi Note 11T 5G এর দাম

শাওমি নিজের নতুন ফোনটিকে ইন্ডিয়াতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টটি যেখানে 6 জিবি র‍্যামের সাথে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে আবার দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। রেডমি নোট 11টি 5জি ফোনের সবচেয়ে বড়ো ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যাম সহ 128 জিবির ইনৃটারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটিকে Stardust White, Aquarium Blue এবং Matte Black কালারে কেনা যাবে।

Redmi Note 11T 5G ফোনটির দামের সম্পর্কে বলা হলে এই ফোনটির 6GB RAM + 64GB Storage ভেরিয়েন্টটিকে 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 17,999 টাকা এবং 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 19,999 টাকা দামে পেশ করা হয়েছে। শাওমি‌র এই ফোনটি 7 ডিসেম্বর থেকে কোম্পানির স্টোর সহ আমাজনে বিক্রি‌র জন্য উপলব্ধ হয়ে যাবে। সেলের শুরুতে কোম্পানি এই ফোনে 1,000 টাকার ডিসকাউন্ট‌ও দিচ্ছে।

Redmi Note 11T 5G এর স্পেসিফিকেশন্স

শাওমি রেডমি নোট 11টি 5জি ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে Evol ডিজাইনে পেশ করা হয়েছে যা 6.6 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন 90 হার্টস অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স‍্যাম্পলিঙ রেটের সাথে কাজ করে। এই ফোনটি‌র স্ক্রিন DCI-P3, সানলাইট ডিসপ্লে এবং রিডিং মোডের মতো ফিচার যুক্ত যা গেমিং আর গ্রাফিক্সের সম্পূর্ণ আনন্দ উপভোগ করাতে সক্ষম।

Redmi Note 11T 5G ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ কথা হয়েছে যা মিইউআই 12.5 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের ডায়মানসিটি 810 চিপসেট দেওয়া হয়েছে। রেডমির এই ফোনটি র‍্যাম বুস্টার টেকনোলজি‌র সাথে আসে যার ফলে এই ফোনে 3 জিবির অতিরিক্ত ভার্চুয়াল র‍্যামের ব‍্যবহার করা যাবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি জি57 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য রেডমি নোট 11টি 5জি ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স‌ দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই মোবাইল ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here