লো বাজেট সেগ্মেন্টে অসাধারণ ফিচার সহ খুব শীঘ্রই আসতে চলেছে এই কোম্পানির Smartphone

ফেমাস মোবাইল নির্মাতা কোম্পানি Tecno খুব শীঘ্রই ইন্ডিয়াতে আর‌ও একটি নতুন বাজেট স্মার্টফোন Tecno Spark 8T লঞ্চ করার প্ল‍্যানিং করছে। টেক্নো আপকামিং স্মার্টফোনে‌র টিজার পোস্ট কোম্পানির সোশ্যাল মিডিয়া হ‍্যান্ডেলে পোস্ট করেছে, যার ফলে পরিস্কার বোঝা যাচ্ছে যে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে আর‌ও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কিন্তু কোম্পানি ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ‍্য‌ শেয়ার করেনি। কিন্তু টিজারের মাধ্যমে পরিস্কার বোঝা যাচ্ছে যে টেক্নো স্পার্ক 8টি স্মার্টফোনটিকে রাউন্ডে‌ড এজ এবং বাম্পি ক‍্যামেরা সেট‌আপে‌র সাথে পেশ করা হয়েছে। আবার ফোনটির রাইট সাইডে পাওয়ার বাটন সহ ভলিউম বাটন দেওয়া হয়েছে। এর সাথেই কোম্পানি স্মার্টফোনটিকে #SparkofBigDreams ট‍্যাগ লাইনের সাথে টিজ করছে।

সম্ভাব‍্য স্পেসিফিকেশন্স এবং ফিচার

লিক রিপোর্ট অনুযায়ী Tecno Spark 8T স্মার্টফোনটিতে কোম্পানি 6.52 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দিতে পারে। এছাড়া Tecno Spark 8T স্মার্টফোনে MediaTek Helio G35 চিপসেট দেওয়া হবে। ফোনটিকে Android 11 বেস্ড অপারেটিং সিস্টেম সাপোর্টের সাথে পেশ করা হবে। কোম্পানি এই ফোনটিকে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অপশনের সাথে পেশ করা হবে। এইটুকু‌ই না কোম্পানি এই ফোনটিকে অধিক র‍্যাম ভেরিয়েন্টের সাথেও পেশ করতে পারে। ফোনের স্পেস মেমোরি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

টেক্নো স্পার্ক 8টি স্মার্টফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হবে। আবার সেল্ফি‌র জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হতে পারে। এই ফোনটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 6,000mAh এর ব‍্যাটারী সাপোর্ট দেওয়া হবে।

সম্ভাব‍্য দাম

Tecno Spark 8T স্মার্টফোনটিকে কোম্পানি শুরুতে 8,999 টাকা দামে লঞ্চ করতে পারে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং স্মার্টফোনে‌র সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু আমরা আশা করতে পারি যে এই কোম্পানি এখনো পর্যন্ত নিজের বাজেট ফোনের মাধ্যমে‌ই ভারতীয় ইউজারদের মন জিতে এসেছে, তাহলে আগামী ফোনটিকেও কম দামে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here