Motorola আজকে নিজের ভারতীয় ফ্যানদের একটি বড়ো উপহার দিয়েছে। কোম্পানি ভারতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে 5জি সেগ-মেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন মোবাইল ফোনটিকে ‘জি’ সিরিজে Moto G71 5G নামের সাথে ভারতে লঞ্চ করা হয়েছে। 6GB RAM, Snapdragon 695 চিপসেট, 50MP Camera এবং 33W চার্জিং যুক্ত 5,000mAh Battery সহ এই শক্তিশালী 5G Phone ভারতে 18,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
Moto G71 5G এর স্পেসিফিকেশন
মোটোরোলার এই নতুন মোবাইল ফোনটি 6.4-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সহ পাঞ্চ-হোল ডিজাইনে তৈরি। এই ডিসপ্লেটি ম্যাক্স বিজন অ্যামোলেড ডিসপ্লে সহ 409 পিপিআই এর সাথে 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। মোটোরোলা নিজের এই ফোনটিকে জল এবং ধুলোর থেকে সুরক্ষিত করে আইপি52 রেটেড তৈরি করেছে।
Moto G71 5G স্মার্টফোনটিকে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করা হয়েছে এবং ফোনটি মিইউআই এর সাথে মিলে কাজ করে। এর সাথেই অক্টাকোর প্রসেসরের সাথে এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 6 জিবি র্যাম সহ 2 জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজনে মোটোরোলার এই ফোনটি 8 জিবি র্যামের পারফরম্যান্স দিতে সক্ষম।
ফোটোগ্রাফির জন্য Moto G71 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই এই ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য মোটোরোলার এই নতুন স্মার্টফোনটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Moto G71 5G স্মার্টফোনটি ডুয়াল সিম ফোন, যা 5জি সহ 4জি এলটিই সাপোর্ট করে। 3.5 মিমি জ্যাক এবং এনএফসি সহ ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারও দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য যেখানে মোটোরোলার এই ফোনটি রেয়ার ক্যামেরা সাপোর্ট করে, আবার এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এমএএইচের বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে।
Moto G71 5G প্রাইস এবং সেল
মোটোরোলা নিজের এই নতুন 5জি ফোনটিকে ভারতে একটি ভেরিয়েন্টেই লঞ্চ করেছে, এই ভেরিয়েন্টটি 6 জিবি র্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। Moto G71 5G স্মার্টফোনটিকে কোম্পানি 18,999 টাকা দামে বাজারে পেশ করেছে। এই ফোনটিকে আগামী 19 জানুয়ারি থেকে শপিং সাইট ফ্লিপকার্টে Neptune Green এবং Arctic Blue কালারে কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











