গত সেপ্টেম্বর মাসে টেক কোম্পানি Realme ভারতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, MediaTek Helio G88 চিপসেট, 50MP Camera ও 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh Battery যুক্ত Realme Narzo 50A স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতের মার্কেটে এই ফোনটি 11,499 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের ‘নারজো’ সিরিজে Realme Narzo 50A Prime নামের নতুন ফোন লঞ্চ করতে চলেছে।
Realme Narzo 50A Prime
খুব তাড়াতাড়ি ভারতে Realme Narzo 50A Prime স্মার্টফোন লঞ্চ করতে পারে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই তথ্য পাওয়া যায়। রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইটের সাপোর্ট পেজে Realme Narzo 50A Prime ফোনটি দেখা গেছে এবং টিপস্টার মুকুল শর্মা এটি সবার আগে স্পট করেছেন। এখানে ফোনটির লঞ্চ বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি, তবে ওয়েবসাইটে ফোনটির নাম দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ভারতে Realme Narzo 50A Prime পেশ করা হবে।
Realme Narzo 50A
Realme Narzo 50A তে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মধ্যে 720 × 1600 পিক্সেল রেজল্যুশন, 88.70 পিক্সেল রেজল্যুশন আর 570nits ব্রাইটনেস আছে। এর সাথেই ফোনে MediaTek Helio G85 SoC আছে যা মালি-G52 GPU যুক্ত। এছাড়া ফোনে 4GB LPDDR4X র্যাম আর 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে আরো বাড়ানো যাবে।
ফোনটি অ্যান্ডয়েড 11 কে Realme UI 2.0 কাস্টম স্কিনের সাথে বুট করে এবং 18W ফাস্ট-চার্জিং সাপোর্টের সাথে 6,000mAh ব্যাটারী যুক্ত যা রিভার্স চার্জিংও সাপোর্ট করে। আবার এই ফোনটির ডায়মেনশান হলো 164.5×74.9×9.5 মিলিমিটার আর ওজন 207 গ্রাম।
ক্যামেরার কথা বললে Realme Narzo 50A তে পিডিএএফ আর 10X ডিজিটাল জুম সহ 50 (f/1.8 অ্যাপার্চার) প্রাইমারি সেন্সর, 2MP (f/2.4 অ্যাপার্চার) ম্যাক্রো লেন্স এবং 2MP (f/2.4 অ্যাপার্চার) B&W প্রোট্রেট লেন্স আছে। আবার রেয়ার ক্যামেরায় 50MP, প্যানোরমিক ভিউ, প্রোট্রেট, টাইম-ল্যাপ্স, স্লো-মো এবং এক্সপার্ট মোডের মতো সুবিধাও সাপোর্ট করে। সেল্ফি আর ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে 8MP যুক্ত স্ন্যাপার আর রেয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। কানেক্টিভিটি ফিচারে চার্জিং আর ডেটা ট্রান্সফার করার জন্য 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 বি/জি/এন, ব্লুটুথ 5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










