Komaki Electric Vehicles নিজের বহু প্রতিক্ষিত ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger এর সাথেই নিজের স্টাইলিশ এবং হাই-স্পীড ইলেকট্রিক স্কুটার পেশ করেছে। কোম্পানি নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইলেকট্রিক স্কুটারটিকে লিস্টেড করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই স্কুটারটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে কোনো তথ্যই জানা যায়নি। কোম্পানি এই ইলেকট্রিক স্কুটার Komaki Vehicle কে 9টি ভিন্ন ভিন্ন কালার অপশনের সাথে পেশ করেছে। কোম্পানি জানিয়েছে যে এই ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় বাজারে খুব শীঘ্রই ভারতে বাজারে পেশ করতে চলেছে। এর সাথেই জানিয়ে রাখি যে এটি ভারতে কোম্পানির হাই-স্পীড স্কুটার শ্রেণীর তৃতীয় ইলেকট্রিক স্কুটার।
শক্তিশালী মোটর
এই ইলেকট্রিক স্কুটারে 72v40ah ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্কুটারে একটি বড়ো সীটের সাথেই অতিরিক্ত স্টোরেজ বক্স দেওয়া হয়েছে, বক্সটির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে যে দীর্ঘ রাস্তার যাত্রায় যেন কোনো সমস্যা না হয়। যুব সমাজকে আকৃষ্ট করার জন্য কোমাকি বেনিস ইলেকট্রিক স্কুটারটিকে মডার্ণ রেট্রো ডিজাইনের সাথে পেশ করা হয়েছে।
ফিচার
Komaki Venice এর হাই-স্পীড ইলেকট্রিক স্কুটারের কিছু ফিচারের সম্পর্কে জানা গেছে। কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে রিপেয়ার সুইচ, রিজেনারেটিভ ব্রেটিই সুইচ, রিভার্স সুইচ এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচারও দিয়েছে। কোমাকি কোম্পানি জানিয়েছে যে এই স্কুটারটিকে ড্রাইভ করার সময়ে গ্রাহকদের কোনোরূপ সমস্যা যাতে না হয়, সেইজন্য কম্ফর্টের কথাও মনে রাখা হয়েছে।
Komaki Ranger
বেনিস ছাড়া কোম্পানি নিজের বহু প্রতিক্ষিত ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger এর সম্পর্কেও ঘোষণা করে দিয়েছে। Komaki কন্ফর্ম করে জানিয়েছে যে ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger বাইকে 4Kw এর ব্যাটারি প্যাক এবং 5,000-watt এর মোটর দেওয়া হয়েছে। কোমাকি দাবি করে বলেছে যে এই Ranger বাইকটি ফুল চার্জে প্রায় 250 কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
এই রেঞ্জের মাধ্যমে Komaki Ranger ফুল চার্জে অত্যাধিক রেঞ্জ অফার করা ইলেকট্রিক টু-হুইলার হয়ে দাড়িয়েছে। কোম্পানি দাবি করে বলেছে যে এই বাইকটি বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন আবহাওয়াতে চলতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











