EV Charging Stations এর জন্য প্রয়োজন নেই কোনো লাইসেন্স, বাড়িতেই চার্জ করতে পারবেন নিজের বিদ্যুৎচালিত গাড়ি

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের মার্কেটে Electric Vehicles এর চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। খুব কম সংখ‍্যায় কেনাবেচা হলেও Electric Car, Electric Scooter ও Electric Bike এর মতো বিভিন্ন বিদ্যুৎচালিত গাড়ির প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। অত‍্যাধিক দাম, চার্জিং স্টেশনের খামতি এবং হাতে গোনা কিছু অপশনের কারণে ইলেকট্রিক ভেহিকেলের কম সেলের মুখ‍্য কারণ বলে মনে করা হচ্ছে। এ সত্ত্বেও যেসব মানুষ বিদ‍্যুৎচালিত গাড়ির প্রতি আগ্রহী এবার তাদের জন্য দেশের সরকার খুশির খবর নিয়ে এসেছে। ভারত সরকার ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছে এখন থেকে EV Charging Stations এর জন্য কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন নেই।

দেশের মার্কেটে Electric Vehicles এর ব‍্যবহার বাড়ানোর জন্য ভারত সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকারের পেশ করা নতুন গাইডলাইন অনুযায়ী যে কোনো ব‍্যাক্তি তাঁর বাড়িতে নিজস্ব চার্জিং স্টেশন স্থাপন করতে পারবেন। সবচেয়ে বড় কথা Electric Vehicle Charging Station বসানোর জন্য কোনো বিশেষ লাইসেন্স বা অনুমোদনের প্রয়োজন নেই। নিজের বাড়িতে যে কোনো ব‍্যাক্তি তাঁর নিজের ইলেকট্রিক ভেহিকেল চার্জ করতে পারবেন এবং এর জন্য কোনো সরকারি ডকুমেন্ট কাছে রাখতে হবে না।

দরকার নেই লাইসেন্স

আসলে ভারত সরকারের পক্ষ থেকে তাদের ইভি চার্জিং স্টেশন স্থাপন সংক্রান্ত নিয়মাবলিতে পরিবর্তন করা হয়েছে। PCS অর্থাৎ সর্বজনীন চার্জিং স্টেশন (Public Charging Station) খোলার জন্য সরকারের থেকে কোনো লাইসেন্স নেওয়ার দরকার নেই। নতুন নিয়ম অনুযায়ী নিজের বাড়িতে ইলেকট্রিক ভেহিকেল চার্জ করার জন্য সুরক্ষা স্ট‍্যান্ডার্ড, কিছু ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত প্রোটোকলের মতো শর্তাবলী মানতে হবে। এইসব নিয়ম মেনে চললে যে কোনো ব‍্যাক্তি তাঁর বাড়িতেই চার্জিং স্টেশন বসাতে পারবে।

নতুন নিয়ম

কেন্দ্রীয় সরকারের বক্তব্য অনুযায়ী বাড়ি বা অফিসে ইলেকট্রিক ভেহিকেল চার্জ করা যাবে। এর জন্য গাড়ির মালিককে কোনো ধরনের এক্সট্রা ভোল্ট কনজাম্পশন পারমিশন নিতে হবে না। কোনো ব‍্যাক্তি চাইলে তাঁর বর্তমান ইলেকট্রিক কানেকশন ব‍্যবহার করেই বাড়ি বা অফিসে ইলেকট্রিক ভেহিকেল চার্জ করা যাবে। Ministry of Power এর নতুন নিয়মে বলা হয়েছে সুরক্ষিত, ভরসাযোগ‍্য, সহজ এবং সস্তা চার্জিং স্টেশন বেশি করে উপলব্ধ করে তুলতে হবে যাতে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা বাড়িয়ে পরিবেশে ভারসাম্য বজায় রাখা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here