মোটোরোলা 2020 তে মিড রেঞ্জ সেগ-মেন্টে Moto G Stylus স্মার্টফোন লঞ্চ করেছিল। এরপরে গত বছর কোম্পানি Moto G Stylus স্মার্টফোনের সেকেন্ড জেনারেশন মডেলটিকে লঞ্চ করেছিল। আবার এখন কোম্পানি এই সিরিজের তৃতীয় জেনারেশন Moto G Stylus 2022 মডেলটিকে চুপিসারে ইউএস (আমেরিকা) এর টেক মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ করা Moto G Stylus 2021 এরই আপগ্রেডেড ভার্সন। আপাতত কোম্পানি এই মডেলটিকে শুধুমাত্র U.S এর মার্কেটেই পেশ করেছে, ফলে এখনো পরিস্কার বোঝা যাচ্ছে না এই ফোনটিকে ভারত সহ অন্যান্য মার্কেটে কবে পেশ করা হবে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে Moto G Stylus 2022 এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
Moto G Stylus 2022 এর ডিজাইন
কোম্পানি Moto G Stylus 2022 ফোনটিকে একটি স্টাইলিশ পেনের সাথে পেশ করেছে, পেনটি ফোনের বটমে ইন্সার্ট স্পেশে দেওয়া হয়েছে। সেল্ফি ক্যামেরার জন্য ফোনের ফ্রন্ট স্ক্রিনে পাঞ্চহোল কাটআউট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরার জন্য ব্যাক প্যানেলে রেক্টাঙ্গুলার শেপের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে মোটোরোলার লোগোর সাথে ফিক্স করা হয়েছে। স্মার্টফোনটির বটমে চার্জিঙের জন্য টাইপ-সি পোর্ট এবং হেডফোন জ্যাক সহ স্পীকার গ্রীল দেওয়া হয়েছে। আবার ফোনটির রাইড সাইডে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
Moto G Stylus 2022 এর স্পেসিফিকেশন
এই স্মার্টফোনটিতে 6.8-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটি FHD+ রেজল্যুশন, 20:9 আস্পেক্ট রেশিও এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়া স্মার্টফোনটি Helio G88 চিপসেট সহ 6GB র্যাম এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। মোটো জি স্টাইলস 2022 ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএসে রান করে এবং ফোনটিকে মোটোরোলার মাই ইউএক্স ইন্টারফেসের সাথে কাস্টমাইস করা হয়েছে। এই ডিভাইসটির সাথে দেওয়া স্টাইলস পেনটির মাধ্যমে এই স্মার্টফোনের বড়ো ডিসপ্লেতে নোটস এবং স্কেচ তৈরি করা যাবে।
ফোনটির ব্যাক প্যানেলে 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে 8-মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ফ্রন্ট প্যানেলে 16-মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথেই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
Moto G Stylus 2022 এর দাম
Moto G Stylus 2022 স্মার্টফোনটিকে কোম্পানি দুটি কালার অপশনের সাথে পেশ করেছে, যথা- Twilight Blue এবং Metallic Rose। ফোনটিকে কোম্পানি $399 (প্রায় 29,810 টাকা) দামে পেশ করেছে। ডিভাইসটির সেল আগামী 17 ফেব্রুয়ারি থেকে ইউএসে শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











