রিচার্জ করলেই বিনামূল্যে Jio 4G স্মার্টফোন দিচ্ছেন মুকেশ আম্বানি! জেনে নিন বিস্তারিত

ভারতের টেলিকম মার্কেটে প্রবেশ করার পর থেকে, রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রায়শই দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হয়। Jio কোম্পানিটি বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি। কিন্তু, আপনি কি জানেন যে Jio-এরও এমন দুটি প্ল্যান রয়েছে, যার সাথে শুধুমাত্র ফ্রি কলিং এবং ডেটা নয় একটি 4G স্মার্টফোনও বিনামূল্যে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কথাটা শোনার পর হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু, এটা একেবারেই সত্যি। ডিসেম্বরে কোম্পানি তাদের প্রিপেইড রিচার্জের দাম বাড়ানোর পরেও, এই প্ল্যানগুলিতে কোনও পরিবর্তন হয়নি।

আপনাদের জানিয়ে রাখি যে এই অফারটি কোম্পানি অনেক আগেই চালু করেছিল। তবে, এই অফারটি এখনও পাওয়া যাচ্ছে। Jio ফোনের জন্য মূলত 1,999 টাকা এবং 1,499 টাকা রিচার্জ করলেই ইউজাররা বিনামূল্যে Jio ফোন পেতে পারেন।

Jio-এর 1999 টাকার প্ল্যান

Jio-এর 1,999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 2 বছর। এই প্ল্যানে 48 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানের বিশেষ বিষয় হল এই Jio ফোন প্ল্যানে গ্রাহকরা 4G Jio ফোন ফ্রিতে পাবেন। এর সাথে এই প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

Jio-এর 1499 টাকার প্ল্যান

যদি আমরা 1,499 টাকার Jio প্ল্যানের কথা বলি, তাহলে এই প্ল্যানের ভ্যালিডিটি 1 বছর। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 24 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাচ্ছে। কোম্পানি এই প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে Jio ফোন দেয়।

Jio ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

Jio ফোনের ফিচার গুলির বিষয়ে কথা বলতে গেলে, Reliance Jio-এর এই প্রথম জেনারেশন 4G ফিচার ফোনটিতে 240×320 পিক্সেল রেজলিউশন সহ 2.4-ইঞ্চি QWVGA ডিসপ্লে রয়েছে। এছাড়াও, এতে রয়েছে 1.2 GHz Spreadtrum SPRD 9820A/QC8905 ডুয়াল কোর প্রসেসর, 512 MB RAM এবং 4 GB ইনবিল্ট স্টোরেজ আছে। ফটোগ্রাফির জন্য, পিছনে একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে একটি VGA ক্যামেরা রয়েছে। Jio ফোনের ব্যাটারি 2000 mAh। বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে 4G VoLTE, Bluetooth v4.1, Wi-Fi, NFC, FM রেডিও, GPS এবং USB 2.0 এর সাপোর্ট আছে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here