2026 সালের মধ্যে ভারতে স্মার্টফোন ইউজারের সংখ্যা হবে 100 কোটি, Feature ফোনের গণনা হবে আলাদা ভাবে !

বর্তমানে ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই মোবাইল ফোন রয়েছে। মধ্যবিত্ত পরিবারেও যতজন সদস্য আছে, সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। আধুনিক স্মার্টফোন হোক বা বেসিক Feature ফোন, প্রত্যেকেরই নিজস্ব ফোন আছে। আসলে মোবাইল ফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে মাত্র 4 বছর পরে অর্থাৎ 2026 সাল নাগাদ ভারতে স্মার্টফোন ইউজারের সংখ্যা 1 বিলিয়ন ছাড়িয়ে যাবে।

ভারতীয় মোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কিত এই চমকপ্রদ রিপোর্টটি Deloitte কোম্পানি প্রকাশ করেছে। Deloitte’s 2022 Global TMT (টেকনোলজি, মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট, টেলিকমিউনিকেশনস) এ অনুমান করা হয়েছে যে 2026 সালের মধ্যে ভারতে স্মার্টফোন ইউজারের সংখ্যা বেড়ে দাড়াবে এক বিলিয়ন। উল্লেখ্য, এই গণনা শুধুমাত্র স্মার্টফোন ইউজারদের জন্য বলা হয়েছে। দেশে কীপ্যাড সহ ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা তাদের থেকে আলাদা থাকবে।

গ্রামেও বাড়ছে স্মার্টফোনের চাহিদা

100 কোটি স্মার্টফোন ব্যবহারকারী থাকার সবচেয়ে বড় কারণ গ্রামাঞ্চলে স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধি। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষও ইন্টারনেট পরিষেবা সহ মোবাইল ফোন ব্যবহার করছে এবং গ্রামীণ স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর 6 শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 থেকে 2026 সাল পর্যন্ত গ্রামীণ এলাকায় স্মার্টফোন গ্রাহকের সংখ্যা বার্ষিক ভিত্তিতে ছয় শতাংশ হারে বাড়বে। অন্যদিকে, শহরাঞ্চলে বার্ষিক 2.5 শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

2021 সালে 750 মিলিয়ন স্মার্টফোন ইউজার ছিল

Deloitte দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে, 2021 সাল নাগাদ ভারতে 750 মিলিয়ন স্মার্টফোন ইউজার ছিল। গত বছর দেশে স্মার্টফোন এবং ফিচার ফোন সহ মোট ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 1.2 বিলিয়ন। এই নতুন রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে ভারতে স্মার্টফোনের চাহিদা ৩০ কোটি দেখা গেলেও ২০২৬ সাল নাগাদ এই চাহিদা বার্ষিক ৪০ কোটিতে পৌঁছাবে। এর মানে হল ভারতে এক বছরে প্রায় 400 মিলিয়ন স্মার্টফোন বিক্রি হতে পারে।

টেলিকম ব্যবহারকারীদের অবস্থা

সম্প্রতি, TRAI তাদের রিপোর্টে বলেছিল যে 2021 সালের ডিসেম্বরে, রিলায়েন্স জিও কোম্পানির 12.9 মিলিয়ন ইউজার Jio নেটওয়ার্ক ছেড়ে চলে গেছে। একই সময়ে Vi কোম্পানিও হারিয়েছে ১৬ লাখ ব্যবহারকারী। অন্যদিকে একই মাসে, BSNL কোম্পানি তাদের নেটওয়ার্কে 1.1 মিলিয়ন নতুন গ্রাহক যুক্ত করেছে এবং এয়ারটেল কোম্পানি 0.47 মিলিয়ন নতুন ব্যবহারকারী পেয়েছে। বলা হচ্ছে যে বেসরকারি টেলিকম সংস্থাগুলির দ্বারা মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর পরে, গ্রাহকরা ক্রমবর্ধমানভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL কে গ্রহণ করছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here