Vivo এর নতুন চমক, দাম বাড়ানোর পরে আবার 1000 টাকা কমিয়ে দিল Vivo Y33s এর দাম

Vivo গত বছরের আগস্টে ভারতীয় মার্কেটে তাদের ‘Y’ সিরিজের অধীনে Vivo Y33s স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 8GB RAM + 4GB RAM, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং MediaTek Helio G80 চিপসেটের মতো ফিচার সহ আনা হয়েছিল। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 17,990 টাকা। কিন্তু, গত বছরের অক্টোবরেই, কোম্পানি Vivo Y33s এর দাম 1,000 টাকা বাড়িয়ে দেয়, তারপরে ডিভাইসটির দাম হয় 18,990 টাকা। এখন আবার কোম্পানি ফোনটির দাম 1,000 টাকা কমানোর ঘোষণা করছে। যার ফলে ফোনটির দাম আগের মতোই 17,990 টাকা হয়ে গেছে।

Vivo Y33s এর দাম

91mobiles এর অফলাইন রিটেল সোর্সের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী , Vivo Y33s ফোনটি গতকাল থেকেই অফলাইন স্টোরগুলিতে 1,000 টাকা কমে বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে কোম্পানির সাইটেও কম দামে ডিভাইসটি কেনা যাবে।

Vivo Y33s এর স্পেসিফিকেশন

Vivo Y33S স্মার্টফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.58 ইঞ্চি FullHD + ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের ডায়মেনশন হল 16.4 x 7.6 x 0.8 সেমি এবং ওজন 182 গ্রাম। Vivo Y33s স্মার্টফোনটি ভারতে Middday Dream এবং Mirror Black কালার অপশনে পাওয়া যাবে।

Vivo Y33s এন্ড্রয়েড 11 ভিত্তিক Funtouch OS 11.1-এ পেশ করা হয়েছে, এই ফোনে প্রসেসিংয়ের জন্য অক্টা-কোর প্রসেসর সহ MediaTek Helio G80 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের বিশেষত্ব হল এই ফোনে উপস্থিত এক্সটেন্ডেড RAM টেকনোলজি। মার্কেটে এই ফোনটি 8 GB RAM মেমরিতে লঞ্চ করা হয়েছে, যেখানে অতিরিক্ত 4 GB RAM মেমরি যুক্ত করা যাবে। এই Vivo ফোনে, 8 GB + 4 GB অর্থাৎ মোট 12 GB RAM পাওয়া যাচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y33s স্মার্টফোনটিতে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে, এই Vivo ফোনটি 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Vivo Y33S-এ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo Y33s একটি ডুয়াল সিম ফোন যা 4G সাপোর্ট করে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে 3.5 mm জ্যাক এবং সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। Vivo Y33s-এ একটি 5,000 mAh ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করেদেয় ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here