সম্প্রতি Realme Narzo 50 5G এর রেন্ডার সামনে এসেছে, আর সেখান থেকেই প্রকাশ্যে Realme-এর আসন্ন স্মার্টফোনের প্রথম লুক সহ সম্পূর্ণ ডিজাইন। Realme Narzo 50 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। Realme অফিসিয়ালি Realme Narzo 50 5G স্মার্টফোনের ভারত লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোম্পানিটি এখনো লঞ্চের তারিখ ঘোষণা করেনি।
Realme Narzo 50 5G স্মার্টফোনটি লঞ্চের আগেই এর কিছু রেন্ডার ইমেজ সামনে এসেছে। Realme এর এই রেন্ডার ইমেজ থেকে আসন্ন স্মার্টফোনটির ডিজাইনও সামনে এসেছে। এই পোস্টে আপনাদের Realme-এর আসন্ন Narzo 50 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো।
Realme Narzo 50 5G এর ডিজাইন
Realme Narzo 50 5G স্মার্টফোনের লিক হওয়া রেন্ডার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা গেছে। ফোনের রেয়ার প্যানেলে স্ট্রাইপ প্যাটার্ন আছে। এর সাথে ফোনের বা দিকে Narzo এর লোগো ও আছে। Realme এর এই ফোনটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডেল দেওয়া হয়েছে, যার মধ্যে ডুয়াল LED ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা সেন্সর আছে। এই ফোনের রেন্ডারটি ধূসর রঙের হলেও ফোনটি অন্যান্য কালার অপশনেও পেশ করা হতে পারে।
Realme Narzo 50 5G স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে এই মুহূর্তে কোন তথ্য প্রকাশ করা হয়নি। যদিও মনে করা হচ্ছে যে এই ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে। এই Realme ফোনটি স্লিম ডিজাইনে পেশ করা হতে পারে।
Realme Narzo 50 5G এর স্পেসিফিকেশন
Realme এর অফিসিয়াল ওয়েবসাইটে Realme Narzo 50 5G-এর ল্যান্ডিং পেজটি লাইভ হয়েছে। কোম্পানির দাবি, এই ফোনটি কোম্পানির সবচেয়ে ফাস্ট 5G প্রসেসরের সেগমেন্টে পেশ করা হবে। পাশাপাশি কোম্পানি আরও জানিয়েছে যে Realme এর এই ফোনটি এই সেগমেন্টের সেরা কুলিং টেকনোলজি সহ পেশ করা হবে। তবে কোম্পানির তরফে এখনও আসন্ন Realme Narzo 50 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।
লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Realme Narzo 50 5G স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ফোনটি ফুল HD + রেজলিউশন এবং 90Hz এর রিফ্রেশ রেট সহ পেশ করা হবে। Realme এর এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 810 প্রসেসর এবং 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা যেতে পারে। এই স্মার্টফোনটি Android 12-ভিত্তিক Realme UI 3.0-এ চলবে। এর সাথে এই ফোনে ভার্চুয়াল র্যাম এক্সপেনশন ফিচারও দেওয়া যেতে পারে।
Realme Narzo 50 5G স্মার্টফোনে একটি 13MP প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে, যার সাথে একটি 2MP ডেপথ সেন্সর থাকবে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে আপাতত কোনো তথ্য সামনে আসেনি। তবে এই স্মার্টফোনটিতে ক্যামেরা থেকেও বেশি পারফরম্যান্স এর দিকে ফোকাস করা হবে। Realme Narzo 50 5G স্মার্টফোনে 4,800mAh থাকতে পারে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বর্তমানে Realme Narzo 50 5G স্মার্টফোন সম্পর্কে এইটুকু তথ্যই জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









