She-Hulk : অগাস্টের এই দিন আসছে Hulk এর বোন ‘She-Hulk’, ইতিমধ্যেই সামনে এসেছে ওয়েব সিরিজ এর হিন্দি ট্রেলার

আপনি যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা এবং চরিত্রগুলির ভক্ত হন তবে আপনার জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হতে চলেছেন Avengers এর সবচেয়ে শক্তিশালী সদস্য ‘Hulk’-এর বোন She-Hulk। ধামাকাদার স্টাইলে She-Hulk এর হিন্দি ট্রেলার মুক্তি পেয়েছে। Marvel Studios তাদের Disney+ সিরিজ She-Hulk: Attorney at Law-এর ট্রেলার হিন্দিতে প্রকাশ পেয়েছে, যেখানে তাতিয়ানা মাসলানিকে She Hulk এর ভূমিকায় দেখা যাচ্ছে।

17 আগস্ট মুক্তি পাবে She-Hulk

মার্ভেল স্টুডিও এবং ডিজনি অফিসিয়ালি ঘোষণা করেছে যে ‘She-Hulk’ ওয়েব সিরিজটি ডিজনি প্লাস এ 17 আগস্ট, 2022-এ মুক্তি পাবে। এই সিরিজটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় প্রচারিত হবে।

‘She-Hulk’ একটি অ্যাকশন-ভিত্তিক কমেডি সিরিজ হবে যার মোট 10টি পার্ট রয়েছে। এই সিরিজে জেনিফারের চরিত্রে অভিনয় করবেন তাতিয়ানা মাসলানি। এই সিরিজে দেখা যাবে যে She-Hulk অর্থাৎ জেনিফার ওয়াল্টার্স তার কাজিন Bruce Banner ওরফে The Hulk মতো সুপারহিরো হয়ে উঠেছেন। Bruce Banner তার বোনকে সাহায্য করে যখন তার হঠাৎ রক্তের প্রয়োজন হয় আর সেই সময় সে তার হারিয়ে যাওয়া শক্তি ফিরে পায়। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে সিরিজটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে।

আপনাদের জানিয়ে রাখি যে বিবিসি আমেরিকা সিরিজ ‘Orphan Black’ এ Tatiana Maslany এর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই সিরিজের পাঁচটি সিজনে Tatiana এর অভিনয় প্রশংসিত হয়েছিল।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here