ট্রান্সপারেন্ট ডিজাইন এবং ওয়্যারলেস চার্জিং সহ এই দিনে লঞ্চ হবে Nothing Phone (1), জেনে নিন ফিচার

Nothing এই বছরের শুরুতে ঘোষণা করেছিল যে শীঘ্রই তাদের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ হবে। Nothing ব্র্যান্ডের এই স্মার্টফোনটি ‘Nothing Phone (1)’ নামে মার্কেটে পেশ করা হবে। Nothing Phone (1) স্মার্টফোন সম্পর্কে এই মুহূর্তে খুব বেশি কিছু জানা যায়নি। তবে, আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। সম্প্রতি Nothing ফোনের লঞ্চের তারিখ এবং দাম সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। এর সাথে সাথে কোম্পানি তাদের আসন্ন ফোনের ডিজাইনটিও টিজ করা শুরু করেছে।

Nothing Phone (1) স্মার্টফোনটির ডিজাইন টিজ করেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা Carl Pei। এটি ফোনটির প্রাথমিক ডিজাইন যা ফাইনাল প্রোডাক্ট এর থেকে অনেক আলাদা হবে। তবে , এই ছবিটি দেখা জানা গেছে যে Nothing Phone (1) ফোনটি এরকম ডিজাইনেই লঞ্চ করা হবে। Nothing ফোনটিতে একটি ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল এবং ওয়্যারলেস চার্জিং থাকবে। Nothing ব্র্যান্ড আগেই তাদের ট্রান্সপারেন্ট ইয়ারবাডগুলি লঞ্চ করেছে৷

Nothing Phone (1) এর লঞ্চের তারিখ এবং দাম

Nothing Phone (1) লঞ্চ এবং দাম সম্পর্কে কথা বললে অনুমান করা হচ্ছে যে ফোনটি 21শে জুলাই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে। সম্ভবত এই দিনেই ফোনটি লঞ্চ হবে বা সেল হতে পারে। Nothing -এর এই ফোনটি জুলাই মাসের যে কোনও দিন লঞ্চ হতে পারে। অন্যদিকে, দামের কথা বললে এই ফোনটি 500 ইউরো (প্রায় 41,800 টাকা) দামে পেশ করা যেতে পারে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশন

Nothing Phone (1) স্মার্টফোনের সম্পর্কে বলা হচ্ছে যে এটি Android 12 এ চলবে। কোম্পানি তাদের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন ডেভেলপমেন্টেও জোর দিচ্ছে। কিছু দিন আগে কোম্পানি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তাদের লঞ্চারও লঞ্চ করেছে। Nothing ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনটি Snapdragon 7 Gen 1 প্রসেসর সহ লঞ্চ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here