80W ফাস্ট চার্জিং এবং Snapdragon 870 SoC চিপসেট যুক্ত ফোন কেনা যাবে মাত্র 21,999 টাকায়, OnePlus-এর থেকে‌ও এগিয়ে এই ফোন

অনলাইন শপিং প্লাটফর্ম আমাজনে iQOO-এর লেটেস্ট iQOO Neo 6 5G স্মার্টফোনে ধামাকা অফার চলছে। চলতিদিনে আমাজনে iQOO Days Sale চলছে। এই সেলে এই ফোনটির উপর বিশেষ ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আমাজনে এই সেলটি 14 জুন থেকে 18 জুন পর্যন্ত চলবে। যদি আপনি ভালো ক্যামেরা, পাওয়ারফুল পারফরমেন্স এবং ফিচার প্যাক সম্পন্ন একটি স্মার্টফোন কেনার পরিকল্পনায় আছেন তাহলে আমাজনে iQOO day sale-এ iQOO Neo 6 5G স্মার্টফোনটি কেনা আপনার জন্য বেস্ট ডিল হতে পারে। এই আর্টিকেলে iQOO Neo 6 5G স্মার্টফোনের অফার, স্পেসিফিকেশন, ফিচারস সম্পর্কে ডিটেলে বলা হবে।

iQOO Neo 6 5G-এর অফার

iQOO Neo 6 5G স্মার্টফোনে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের ওপর 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আমাজনে এই স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে 29,000 টাকা থেকে। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 26,000 টাকার এফেকটিভ দামে পাওয়া যাবে এই ফোনটি। এরসাথে আমাজনে এই ফোনের সাথে এক্সচেঞ্জ অফার বোনাস‌ও পাওয়া যাবে।

পুরনো ফোন এক্সচেঞ্জ করে 3000 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে iQOO Neo 6 5G এই স্মার্টফোনের সাথে। যদি আপনার পুরনো ফোনটি ভালো অবস্থায় থাকে তাহলে 2000 টাকা ডিসকাউন্ট এবং 3000 টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট বেনিফিট পাওয়া যাবে। সব মিলিয়ে এক্সচেঞ্জ বোনাস হিসেবে 5000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এমতাবস্থায় IQOO এর লেটেস্ট স্মার্টফোনটিকে 21,999 টাকার এফেকটিভ প্রাইসে কেনা যাবে। এরসাথে নো-কস্ট EMI-এ সহজেই কিস্তিতে এই ফোনটি কেনা যাবে।

iQOO Neo 6-এর স্স্পেসিফিকেশন

  • 6.62-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট
  • Qualcomm Snapdragon 870 প্রসেসর
  • 12GB RAM 256GB স্টোরেজ
  • Android 12 বেস Funtouch OS
  • 4,700mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং
  • 64MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি শুটার

iQOO Neo 6 স্মার্টফোনে 6.62-ইঞ্চির FHD+ E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz, HDR10+, ব্রাইটনেস 1,300 নিটস এবং ডিসপ্লে‌তে পাঞ্চ হোল কটআউট দেওয়া হয়েছে। এইফোনে Qualcomm Snapdragon 870 চিপসেট দেওয়া হয়েছে। এর সাথে Adreno 650 GPU দেওয়া হয়েছে। iQOO এর এই ফোনটি Android 12-এ বেস করে Funtouch OS-এ রান করে।

iQOO Neo 6 স্মার্টফোনে 4,700mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে লিকুইড কুলিং সিস্টেম, স্টিরিও স্পিকার, hi-fi অডিও, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, x-axis লিনিয়ার ভাইব্রেশন মোটর দেওয়া হয়েছে।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলা হলে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP Samsung GW1P সেন্সর, এই সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশান (OIS) সাপোর্ট করে। প্রাইমারি ক্যামেরার সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে 16MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here