দুটি স্ক্রিন সহ লঞ্চ হল লো বাজেট স্মার্টফোন itel A300 Plus, রয়েছে 7000mAh ব্যাটারি

সস্তা স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড আইটেল লো বাজেট সেগমেন্টেও ডুয়েল ডিসপ্লে স্মার্টফোন লঞ্চ করা শুরু করেছে। সাধারণত ডুয়েল ডিসপ্লে স্মার্টফোন অনেকটা বেশি দামেই সেল হতে দেখা যায়। তবে কোম্পানি ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 15 হাজার টাকার চেয়েও কম দামে নতুন itel A300 Plus স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আপাতত এই ফোনটি ইন্দোনেশিয়া ও বাংলাদেশে পেশ করা হয়েছে, যা ভবিষ্যতে ভারতেও সেল করা হতে পারে।

itel A300 Plus ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির ডবল ডিসপ্লে ডিজাইন। itel A300 Plus ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপের সঙ্গেই 2.01 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে ইন্টার‌অ্যাক্টিভ রেয়ার ডিসপ্লে এবং এতে নোটিফিকেশন ও অ্যালার্ট দেখার পাশাপাশি ওয়ালপেপার, ওয়াচ ও মিউজিক কন্ট্রোল করা যাবে। এছাড়াও এই স্ক্রিনের সাহায্যে রেয়ার ক্যামেরা সেট‌আপ ব্যাবহার করে সেলফি তোলা যাবে।

itel A300 Plus ফোনে 720 × 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 480nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির ডায়মেনশন 168.22 × 79.62 × 8.75mm।

এই ফোনটি Android 16 Go Edition সহ পেশ করা হয়েছে। এর ফলে itel A300 Plus ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যায়। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G81 Ultimate চিপসেট রয়েছে। 12nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

itel A300 Plus ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13MP AI রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

itel A300 Plus ফোনের দাম

বাংলাদেশে itel A300 Plus ফোনটি Tk 18,990 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 14,690 টাকার কাছাকাছি। এই ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। অপরদিকে ইন্দোনেশিয়াতে itel A300+ 4G ফোনটির দাম রাখা হয়েছে IDR 2,499,000 অর্থাৎ প্রায় 13,190 টাকা। ভারতের বাজারে এই ফোনটি 12 হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here