রিলাইন্স জিও (Reliance Jio) এর কাছে প্রিপেড প্ল্যানের একটি লম্বা লিস্ট মজুত আছে। কিন্তু সবচেয়ে বেশি চাহিদা ডেইলি 1 GB ডেটা এবং কলিং যুক্ত রিচার্জ প্ল্যানের। এই প্ল্যানগুলি খুব সস্তাও হয় আর এই প্ল্যানে উপলব্ধ সুবিধা গ্রাহকদের খুব পছন্দও হয়। জিওর কাছে 1 জিবি ডেলি ডেটার (Jio 1GB Data Plan) বহু প্ল্যান আছে, যেখানে আপনি ডেটার সাথে কলিং এবং আরও অনেক সুবিধা পাবেন। কিন্তু আজকে আমরা এই আর্টিকেলে জিওর সস্তা 1 জিবি ডেলি ডেটা প্ল্যান (Jio Cheapest Plan) এর ইনফোরমেশন দিতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক জিওর সবথেকে সস্তা প্ল্যানের সম্পর্কে এবং এই প্ল্যানে উপলব্ধ সুবিধা গুলির সম্পর্কে।
1 জিবি ডেটা কি আপনার কাছে পর্যাপ্ত?
প্ল্যানের বিষয়ে বলার আগে বলা যেতে পারে, যে আপনার কাছে কি 1 জিবি ডেটা পর্যাপ্ত। আসলে, এটি পুরোটাই আপনার ব্যাবহারের ওপর নির্ভর করে। ক্যাসুয়াল ব্রাউজিং এর জন্য এবং সোশাল মিডিয়া স্ক্রলিং এর জন্য ডেইলি 1 জিবি ডেটা পর্যাপ্ত। যদি আপনি কোনো ভিডিও বা মুভি দেখেন তাহলে আপনার 1 জিবি ডেটা কম পরবে। আর যদি আপনি ফুল HD ভিডিও ও ফিল্ম দেখেন তাহলে কয়েখ মিনিটের মধ্যেই আপনার 1 জিবি ডেটা শেষ হয়ে যাবে।

জিওর সবচেয়ে সস্তা 1 জিবি ডেলি ডেটার প্ল্যান
- জিওর সবচেয়ে সস্তা ডেলি 1 জিবি ডেটা প্ল্যানের দাম 149 টাকা।
- এই প্ল্যানের ভ্যালিডিটি 20 দিনের। এই প্ল্যানে টোটাল 20 জিবি ডেটা পাওয়া যায়।
- ডেটা লিমিট শেষ যাওয়ার পরে ইন্টারনেট স্পীড কমে 64kbps হয়ে যায়।
- এর সাথেই প্রত্যেকটা নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
- এছাড়াও 100 টি ফ্রী এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এর সাথেই জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও সিকিউরিটি এর মত সুবিধা গুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Jio 1GB Recharge
জিও এর কাছে ডেলি 1 জিবি রিচার্জের লিস্টে 149 টাকার প্ল্যানটি ছাড়াও আরও দুটি প্ল্যান আছে, এই বিষয়ে আগে বলা হয়েছে।
- Rs 179 Jio recharge plan – এই রিচার্জে 149 টাকার রিচার্জের মতোই সমান লাভ পাওয়া যায়। কিন্তু, এই প্ল্যানটির ভ্যালিডিটি 24 দিন।
- Rs 209 Jio recharge plan – 209 টাকার রিচার্জে প্রতিদিন 1 জিবি ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেলি 100 এসএমএসের মত সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জে Jio পরিষেবা গুলির সাথে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
- Data Voucher – এছাড়াও জিওর কাছে সমস্ত টেলিকম কোম্পানির তুলনায় একটি সস্তা 1GB ডেটা ভাউচার প্ল্যান আছে। এই ভাউচারটির দাম মাত্র 15 টাকা। এই ডাটা ভাউচারটিকে ততক্ষণ ব্যবহার করা যাবে, যতক্ষণ আপনার কাছে অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকবে। এর সাথে এই প্ল্যানে ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি 64KBPS হয়ে যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










