Nothing ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Nothing Phone (1) বর্তমানে শিরোনামে আছ্র। Nothing (1) স্মার্টফোনটি 12 জুলাই ভারত সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে চলেছে। Nothing (1) স্মার্টফোনের লঞ্চ যতই সামনে আসছে, ততই একে একে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে আসছে। কোম্পানি অফিসিয়ালি তাদের আসন্ন স্মার্টফোন Nothing Phone (1) এর সম্পূর্ণ ডিজাইন প্রকাশ করেছে। এই পোস্টে আপনাদের Nothing Phone(1) স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।
Nothing Phone (1) এর বিশেষত্ব
Nothing Phone (1) স্মার্টফোনটি 12 জুলাই লঞ্চের আগে, কোম্পানি সুইজারল্যান্ডে নির্বাচিত মিডিয়া ব্যক্তিদের জন্য একটি ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্টে, Nothing তাদের আসন্ন স্মার্টফোনের ডিজাইন এবং এর কিছু ফিচার পেশ করেছে। এর সাথে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ স্মার্টফোনও শেয়ার করেছে। এই ইভেন্টে, কোম্পানি তাদের আসন্ন স্মার্টফোনটি একটি ট্রান্সপারেন্ট বাক্সে বন্ধ করেছিল।.
Nothing Phone (1) এ থাকবে LED স্ট্রিপ
Rafael zeier ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে Nothing Phone (1) এর ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ মডেলটি দেখা যাচ্ছে। এতে ফোনটির ডিজাইন এবং বেশ কিছু ফিচার সামনে এসেছে। Nothing Phone (1) স্মার্টফোনে LED লাইটিং দেওয়া হয়েছে, যা এই ফোনটিকে বিশেষ করে তুলেছে। Nothing -এর আসন্ন স্মার্টফোনের ক্যামেরা সেটআপের চারপাশে LED স্ট্রিপ দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপ ফোনের ব্যাক প্যানেলের উপরের ডানদিকে দেওয়া হয়েছে।
LED লাইটিং এমন ফিচার নয় যেটা আগে দেখা যায়নি। Nothing Phone (1) এ কোম্পানি একটি ইউনিক গ্লোয়িং প্রোফাইল ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দিয়েছে। সম্ভবত ইউজাররা তাদের অন্যান্য ব্র্যান্ডের মতো এই ফোনে দেওয়া এলইডি লাইটকেও ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে।
Nothing Phone (1) এর স্পেসিফিকেশন
Nothing Phone (1) স্মার্টফোন লঞ্চের আগে কোম্পানি নিশ্চিত করেছে যে এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon SoC সহ দেওয়া হবে। তবে এই ফোনে কোন প্রসেসর দেওয়া হবে তা এখনো নিশ্চিত করা হয়নি। Nothing ব্র্যান্ডের এই স্মার্টফোনটি সম্ভবত Qualcomm-এর Snapdragon 778G বা Snapdragon 7 Gen 1 SoC-এর সাথে দেওয়া হতে পারে। খবর অনুযায়ী, এই আসন্ন স্মার্টফোনটি 45W ফাস্ট চার্জিং সহ দেওয়া হবে।
Nothing Phone (1) স্মার্টফোনের সামনে একটি 6.55-ইঞ্চি ফুল HD+ OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এর পাশাপাশি খবর অনুযায়ী Nothing Phone (1) স্মার্টফোনে 4500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানি ইতিমধ্যে নিশ্চিত করেছে যে এই স্মার্টফোনটি লেটেস্ট Android 12-ভিত্তিক Nothing OS-এ চলবে। এর সাথে, ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে Nothing Phone (1) কেনা যাবে।











