স্মার্টফোন প্রস্তুতকারি কোম্পানি স্যামসাং আজকে ভারতে একটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানি এই নতুন ফোনটিকে (Samsung New Phone) Samsung Galaxy F1 নামে F সিরিজে লঞ্চ করেছে। লঞ্চের আগেই এই ফোনের সম্পর্কে বহু লিক রিপোর্ট এবং খবর সামনে আসছিল। কিন্তু এখন এই সমস্ত খবর গুলিকে পুরোপুরি বন্ধ করতে কোম্পানি এই ফোনের সম্পর্কে অফিশিয়াল ঘোষণা করে দিয়েছে। Samsung Galaxy F13 ফোনটি এক্সক্লুসিভলি Flipkart-এ উপলদ্ধ হতে চলেছে। এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক Samsung Galaxy F13 স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারের সম্পর্কে।
Samsung Galaxy F13-এর ডিজাইন
এই ফোনের ডিজাইনের কথা বলতে গেলে, ফোনটির একদম টপে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এর সাথে ফোনের সাইডে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। যদিও ফোনের একটু মোটা চিন পার্ট পাওয়া যাবে। এর সাথে ফোনের বটমে টাইপ-সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল দেখতে পাওয়া যাবে। রেয়ার লুকের কথা বলা হলে, এই ফোনটিকে ট্র্যাক্চার ডিজাইনের সাথে পেশ করা হয়েছে, ব্যাক প্যানেলে ভার্টিক্যাল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
Samsung Galaxy F13-এর দাম
Samsung Galaxy F13-এর 4GB + 64GB মডেলটিকে 11,999 টাকা দামে এবং 4GB + 128GB মডেলটিকে 12,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ব্লু, গ্রিন এবং কপার এই তিনটি কালার অপশনে উপলব্ধ। যদিও ফোনটি ইন্ট্রোডাক্টারি অফারে,10,999 টাকায় উপলদ্ধ হবে। ফোনটির বিক্রি আগামী 29 জুন বেলা 12টা থেকে ফ্লিপকার্ট এবং স্যামসাঙের ওয়েবসাইটে শুরু হবে।
Samsung Galaxy F13-এর স্পেসফিকেশন
Samsung Galaxy F13 ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেতে সেলফি স্ন্যাপার এবং ন্যারো বেজলস সহ ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি Exynos 850 চিপসেটে কাজ করে। এর সাথে এই ফোনে 4GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। এর সাথে এই ফোনে ভার্চুয়াল RAM-এর অপশনও দেওয়া হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড 12 আধারিত ওয়ানইউআই 4.0 কাস্টম স্কিনে কাজ করে। এছাড়া এই ফোনে 15W ফাস্ট চার্জিঙের সাথে 6000mAh এর বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির কথা বলতে গেলে এই ফোনের পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেটআপে 50MP-এর প্রাইমারি সেন্সরের সাথে 5MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে 8MP-এর স্ন্যাপার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য 4জি, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস এবং উইএসবি পোর্ট-সি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং 3.5 মিমি অডিও জ্যাক দেওয়া হয়েছে।












