2026 সালের শুরুতেই Xiaomi এর সাব-ব্রান্ড রেডমি বিশ্বের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ Redmi Turbo 5 Max ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটিতে 9000mAh Battery দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার Redmi Turbo 6 Max ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লঞ্চের আগেই লিকের মাধ্যমে Redmi Turbo 6 Max ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Redmi Turbo 6 Max ফোনের স্পেসিফিকেশন
চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং Redmi Turbo 6 Max স্মার্টফোন সংক্রান্ত লিক শেয়ার করেছে। বাজারে উপস্থিত Redmi Turbo 5 Max ফোনটি 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Turbo 6 Max ফোনে বড় ব্যাটারি দেওয়া হবে। ডিসিএস অনুযায়ী ফোনটি 11,000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো রেডমি স্মার্টফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি।
Redmi Turbo 6 Max 5G স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Redmi Turbo 6 Max 5G ফোনটিতে 7 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই 2K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট আউটপুট পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি Redmi Turbo 5 Max ফোনটি 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
আগেই জানিয়েছি Redmi Turbo 5 Max ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500এস প্রসেসর দেওয়া হয়েছে। 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.73GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া হেভি প্রসেসিং এবং গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ফোনটিতে 3D ice-cooling সিস্টেম যোগ করা হয়েছে।
Redmi Turbo 5 Max স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে OIS এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Light Fusion 600 সেন্সর এবং 8MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Redmi Turbo 6 Max স্মার্টফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে 2027 সালের শুরুতেই ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। আগামী বছর জানুয়ারি মাসের দিকে চীনের বাজারে Redmi Turbo 6 5G ফোনটি পেশ করা হতে পারে। মনে করিয়ে দিই Redmi Turbo 5 Max ফোনটিকে ভারতে POCO X8 Pro Max নামে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং Redmi Turbo 6 Max স্মার্টফোনটি POCO X9 Pro Max ফোন হিসাবে পেশ করা হতে পারে।











