OnePlus Nord 2T স্মার্টফোনটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে গত মাসে OnePlus Nord 2T লঞ্চ করা হয়েছে। OnePlus Nord 2T স্মার্টফোনটিকে কোম্পানি আমাজনে অফিশিয়ালি লিস্টেড করে দিয়েছে। OnePlus Nord 2T স্মার্টফোনের লিস্টিঙের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। সম্ভবত কোম্পানি খুব শীঘ্রই লিস্টিং আপডেট করে দেবে। OnePlus অফিশিয়ালি কনফর্ম করে দিয়েছে, যে OnePlus Nord 2T স্মার্টফোনটিকে কোম্পানি MediaTek-এর Dimensity 1300 প্রসেসর, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা যেতে পারে। এই আর্টিকেলে OnePlus Nord 2T স্মার্টফোনের স্পেসিফিকেশন, লঞ্চ ডেট এবং দামের সমন্ধে বিস্তারিত জানানো হয়েছে।
OnePlus Nord 2T-এর লঞ্চ এবং দাম
OnePlus Nord 2T স্মার্টফোনটিকে ভারতে আগামী 1 জুলাই সন্ধে 7:00 PM লঞ্চ করা যেতে পারে। ওয়ানপ্লাস খুব শীঘ্রই লিস্টিং পেজ আপডেট করে দেবে। OnePlus Nord 2T স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটিকে 8GB/128GB-এর সাথে 28,999 টাকা দামে পেশ করা যেতে পারে। OnePlus Nord 2T স্মার্টফোনটিকে শ্যাডো গ্রে এবং জেড ফোগ, এই দুই কালার অপশনে পেশ করা যেতে পারে। এই ফোনে 4,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
OnePlus Nord 2Tস্পেসিফিকেশন
OnePlus Nord 2T স্মার্টফোনে 6.43 ইঞ্চির FullHD+ AMOLED প্যানেল দেওয়া যেতে পারে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz হতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটি Android 12 আধারিত OxygenOS 12.1 কাস্টম স্ক্রিনে রান করতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটি MediaTek Dimensity 1300 প্রসেসরে রান করতে পারে। এই ফোনটিকে 4,500mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC চার্জিং সহ পেশ করা যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া যেতে পারে।
ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, এই ফোনে 50MP-এর প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে, এই ক্যামেরাটি OIS সাপোর্ট করতে পারে। এর সাথে ফোনে 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রম সেন্সর দেওয়া যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটি 32MP-এর সেলফি ক্যামেরা সাপোর্ট করতে পারে। এর সাথে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে।










