5G Network এর জন্য Nokia এর কাছে সহযোগিতা চেয়েছে Jio, জেনে নিন আম্বানির 5G প্ল্যান সম্পর্কে বিস্তারিত

5G নেটওয়ার্ক ভারতে আসার জন্য প্রস্তুত। দেশে কেন্দ্রীয় সরকার 5G Spectrum Auction অনুমোদন করেছে। সবকিছু ঠিক থাকলে,আগামী 26 জুলাই ভারতে 5G স্পেকট্রামের নিলাম শুরু হবে এবং 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতে 5G নেটওয়ার্ক চালু করা হবে। অনেক বড় বড় টেক কোম্পানি সহ দেশের টেলিকম কোম্পানিগুলো মোবাইল ইউজারদের সুপার ফাস্ট 5G ইন্টারনেট দেওয়ার জন্য কাজ করছে। একইভাবে, একটি নতুন আপডেট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও 5G রোলআউটের জন্য Nokia এবং Ericsson-এর সাথে অংশীদারিত্বের প্ল্যান করেছে।

Jio 5G

Reliance Jio, Airtel এবং Vi, এই তিনটি টেলিকম কোম্পানি দ্রুত তাদের 5G ট্রায়াল সম্পন্ন করেছে এবং এখন স্পেকট্রাম নিলামের পরে 5G রোল আউট করার প্রস্তুতি নিচ্ছে৷ 5G নেটওয়ার্কের জন্য, Reliance Jio, ইউরোপীয় কোম্পানি গুলির সাথে যোগাযোগ করেছে, যেখানে Nokia এবং Ericsson এর নাম অন্তর্ভুক্ত আছে। Nokia এবং Ericsson কোম্পানি ভারতে 5G প্রসারের পথে Jio-কে সাপোর্ট করবে এবং Reliance Jio এই কোম্পানিগুলির তৈরি equipment টুল ব্যবহার করবে। আপনাদের জানিয়ে রাখি যে Reliance jio 4G এর জন্য শুধুমাত্র Samsung এর সাথে অংশীদারিত্ব করেছে।

jio 5g নেটওয়ার্ক

Jio 5G নেটওয়ার্ক সম্পর্কে কথা বললে, Jio এবং Ericsson উভয়ই ইতিমধ্যে কোম্পানির 5G নেটওয়ার্ক সফলভাবে পরীক্ষা করেছে। ট্রায়াল চলাকালীন, এই দুটি কোম্পানি একসাথে রাজধানী দিল্লিতে 5G ট্রায়াল সম্পন্ন করেছে এবং 5G নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করেছে। এবার এই দুটি কোম্পানি মুম্বাইতে একটি 5G ট্রায়াল করতে চলেছে এবং এর পরে তারা গুজরাটের জামনগরেও 5G নেটওয়ার্কের ট্রায়াল করার প্ল্যান করছে। অন্যদিকে, Nokia এবং Jio-এর মধ্যে কথাবার্তা সঠিক পর্যায়ে পৌঁছালে,5G নেটওয়ার্ক স্থাপনে এই দুই কোম্পানিকে একসাথে দেখা যাবে।

ভারতে এই দিন থেকে শুরু হবে 5G

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতে 5G পরিষেবা সম্পর্কে বলেছেন যে এই বছরের শেষ নাগাদ দেশের প্রায় 25টি শহর ও শহরাঞ্চলে 5G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে এক্টিভ হয়ে যাবে। অন্যদিকে, 5G ডেটার দাম সম্পর্কে বলা হয়েছে যে ভারতে 5G ইন্টারনেট ব্যবহারের খরচ আন্তর্জাতিক মার্কেটের তুলনায় অনেক কম হতে চলেছে। মন্ত্রীর মতে, ভারতে বর্তমান ডেটা মূল্য প্রায় 2 USD (প্রায় 155 টাকা) যেখানে গড় আন্তর্জাতিক মূল্য USD 25 (প্রায় 1900 টাকা)৷ একইভাবে, আন্তর্জাতিক মার্কেটের তুলনায় 5G নেটওয়ার্কে ইন্টারনেট ডেটার দাম কম থাকবে।

10 গুণ ফাস্ট হবে 5G নেটওয়ার্ক

IMT/5G স্পেকট্রাম নিলামে এই 5G স্পেকট্রামগুলি সরকারী এবং বেসরকারী কোম্পানি উভয়ই থাকবে। এর মধ্যে Goolge, Ericsson, Nokia, Amazon, TCS এবং Cisco সহ Jio, Airtel এবং Vi-এর মতো কোম্পানি গুলিও এতে অন্তর্ভুক্ত থাকবে। আসন্ন 5G বর্তমান 4G থেকে 10 গুণ ফাসড় হবে এবং 5G নেটওয়ার্কে 20Gbps পর্যন্ত ডেটা ডাউনলোডের স্পিড পাওয়া যাবে। ভারতে আসন্ন এই স্পেকট্রাম নিলামে 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz এবং 2300 MHz লো ব্যান্ডের সাথে 3300 MHz মিড ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং 26 GHz হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড অন্তর্ভুক্ত থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here