Nothing Phone (1)-এর লঞ্চের আগেই লিক হলো অফারের ডিটেইলস, অসাধারণ ফিচার সহ হতে চলেছে লঞ্চ

ভারতে স্মার্টফোন ইউজাররা Nothing ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Nothing Phone (1)-এর অপেক্ষা করছে। নাথিংয়ের এই স্মার্টফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে 12 জুলাই 2022-এ লঞ্চ হতে চলেছে। নাথিংয়ের এই স্মার্টফোনটি ভারতে Flipkart-এ বিক্রির জন্য উপলদ্ধ হবে। কোম্পানি অনলাইন শপিং প্লাটফর্ম Flipkart-এর সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপ করেছে। এই ফোনটির প্রী-বুকিং ভারতে শুরু হয়ে গেছে। প্রী-বুকিং করা ইউজাররা বহু অসাধারণ অফার পাবে। নাথিং ব্র্যান্ডের আপকামিং এই ফোনের লঞ্চ হওয়ার আগে বহু তথ্য লিক হয়েছে, লিক রিপোর্টে স্পেসিফিকেশন এবং ফিচার সহ দাম এবং অফার সম্পর্কিত তথ‍্য‌ও জানা গেছে।

Nothing Phone (1)-এর দাম এবং অফার

Nothing Phone (1)-এর দামের কথা বলা হলে নাথিং ব্র্যান্ডের এই স্মার্টফোনটিকে ভারতীয় মার্কেটে 30,000 টাকা থেকে 35,000 টাকা দামে পেশ করা যেতে পারে। এই ফোনটিকে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। ফোনটির বেস ভেরিয়েন্টটিকে 8GB RAM + 128GB স্টোরেজ সহ 31,000 টাকা দামে পেশ করা যেতে পারে। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটিকে 8GB RAM + 256GB স্টোরেজ সহ 32,000 টাকায় এবং তৃতীয় ভেরিয়েন্টটিকে 12GB RAM + 256GB স্টোরেজের সাথে 36,000 টাকা দামে পেশ করা যেতে পারে। এছাড়া Flipkart-এ নাথিং ব্র্যান্ডের ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে, যে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউজাররা 2000 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবে।

Nothing Phone (1) মিড রেঞ্জ ডিভাইস

Nothing Phone (1) স্মার্টফোনের সম্পর্কে কোম্পানি তাদের টিজার পোস্টার লঞ্চ করে দাবি করেছে, যে এই ফোনটি ফ্ল্যাপশিপ ফোন হতে চলেছে। যদিও কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা স্পেসিফিকেশন দেখে জানা গেছে, যে এই ফোনটি একটি মিড রেঞ্জ ফোন হতে চলেছে। যদিও এটা নিশ্চিত হয়ে গেছে Nothing Phone (1) কোম্পানির এই প্রথম স্মার্টফোনটিকে Apple-এর iPhone 13-এর থেকে কম দামে লঞ্চ করতে চলেছে।

Nothing Phone (1) : স্পেসিফিকেশন

  • 6.55-ইঞ্চির OLED প্যানেল, 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট
  • Qualcomm Snapdragon 778G+ SoC
  • 4,500mAh ব্যাটারি, 45W চার্জিং
  • 12GB পর্যন্ত RAM, 256GB স্টোরেজ
  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • Android 12 ওএস Nothing কাস্টম স্কিন

Nothing Phone (1) স্মার্টফোনের লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.55-ইঞ্চির OLED প্যানেল দেওয়া যেতে পারে। এই ফোনটির ডিসপ্লে গোরিলা গ্লাসের মাধ্যমে প্রোটেক্ট করা যেতে পারে। নাথিং ব্র্যান্ডের এই ফোনটিকে Qualcomm-এর Snapdragon 778G+ প্রসেসর, 4500mAh ব্যাটারি এবং 33W চার্জিং সাপোর্ট সহ লঞ্চ করা যেতে পারে।

Nothing Phone (1) স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এর সাথে 16MP-এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া যেতে পাথে। এর সাথে সেলফি ক্যামেরার জন্য 16MP-এর ক্যামেরা দেওয়া যেতে পারে। নাথিং ব্র্যান্ডের এই স্মার্টফোনটি Android 12 আধারিত Nothing OS-এ রান করতে পারে, যেটি বল্ট‌ওয়ার যুক্ত হতে চলেছে এবং বহু কাস্টমাইজ উইজেট সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here