Nothing Phone (1) এই মাসের 12 জুলাই লঞ্চ হতে চলেছে, আর সবথেকে আকর্ষণীয় কথা হলো এই দিনে ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে, কিন্তু ভারতীয় মার্কেটে ফোনটির সেল শুরু করার প্রথমে শুরু করার ঘোষণা করেছে কোম্পানি। যদিও এই ফোনটির সম্পর্কে বহু লিক রিপোর্ট সামনে এসেছে, কিন্তু দাম সম্পর্কিত তথ্য বাকি ছিল। আবার, আজ Nothing Phone 1-এর দামও লিক হয়ে গেলো। রিপোর্ট অনুযায়ী এই ফোনটিকে ভারতীয় বাজারে 34,999 টাকা দামে লঞ্চ করা যেতে পারে। দাম সম্পর্কিত এই তথ্য একটি টুইটের মাধ্যমে সামনে এসেছে, এই টুইটে দাম সহ ক্যামেরা ডিটেইলসও প্রকাশ্যে এসেছে। খবর অনুযায়ী এই ফোনে 50MP-এর প্রধান ক্যামেরা দেওয়া যেতে পারে, এর সাথেই কোম্পানি এই ফোনে SONY IMX766 সেন্সরের ব্যবহার করতে পারে।
এই টুইটটি রাহুল শর্মা নামের একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে সামনে এসেছে। এই টুইটে ফোনের দাম সহ মেমোরি ভেরিয়েন্ট সম্পর্কিত তথ্যও পাওয়া গেছে। টুইটটিতে যে স্ক্রিন শট শেয়ার করা হয়েছে, সেটির অনুযায়ী এই ফোনটি 8 জিবি RAM সহ 128 জিবি মেমোরিতে উপলদ্ধ হতে পারে। এর সাথে ফোনটি হোয়াইট অপশনে উপলব্ধ হতে পারে। মেমোরি অপশনে আরও দুটি অপশনও দেখা গেছে। কালার অপশনে আরও একটি কালার হিসেবে ব্ল্যাক কালারটিকেও দেখা যেতে পারে। এই স্ক্রিন শটের নিচে দাম সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। ফোনটির বক্স প্রাইস 39,999 টাকা, আবার সেলের জন্য এই ফোনটি 34,999 টাকা দামে উপলদ্ধ হতে পারে।
Nothing Phone (1)-এর স্পেসফিকেশন
- 6.55-ইঞ্চির OLED প্যানেল , 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট
- Qualcomm Snapdragon 778G+ SoC
- 4,500mAh ব্যাটারি, 45W চার্জিং
- 12GB পর্যন্ত RAM, 256GB স্টোরেজ
- 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা
- 16MP সেলফি ক্যামেরা
- Android 12 OS-এর nothing কাস্টম স্কিন
আমরা আগেই বলেছি যে Nothing Phone (1)-এর সম্পর্কে বহু লিক রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্ট গুলির অনুযায়ী এই ফোনে 6.55 ইঞ্চির AMOLED স্ক্রিন দেওয়া যেতে পারে। এর সাথে 120Hz রিফ্রেশরেটের অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট দেওয়া যেতে পারে। কোম্পানি ফোনটিকে অ্যালুমিনিয়াম ফ্রেমে পেশ করতে পারে এবং ফ্রন্ট সহ ব্যাক প্যানেলেও গ্লাস ফিনিশ দেওয়া যেতে পারে।
প্রসেসরের কথা বলা হলে নাথিং ফোনটিকে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qaolcomn স্নাপড্রাগন 778G+ সহ octa-core প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। এর সাথে ফোনে 8GB এবং 6 জিবি RAM অপশন পাওয়া যেতে পারে এবং মেমোরির জন্য 128 সহ 256 জিবির স্টোরেজ অপশন দেওয়া যেতে পারে। এই ফোনটি Android 12 আধারিত হওয়ার সাথে নাথিং ইউআই লেয়ারিঙে চলতে পারে।
ক্যামেরর কথা বলা হলে এই ফোনটিকে 50MP-এর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা যেতে পারে, এই সেটআপে প্রধান সেন্সর Sony IMX766-এর হতে পারে। এর সাথে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়ার আশা করা যেতে পারে। এর সাথে OIS এবং EIS সাপোর্ট দেওয়া যেতে পারে।
5জি আধারিত এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,700mAh-এর ব্যাটারি দেওয়া যেতে পারে। আগামী 12 জুলাই এই ফোনটির গ্লোবাল লঞ্চ হতে চলেছে, কোম্পানি এর জন্য UK-তে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।
কোন ফোনের সাথে প্রতিযোগিতা হতে চলেছে Nothing Phone (1)-এর
এমনিতে Nothing Phone (1)-এর স্পেসিফিকেশন ভালো বলা যেতে পারে, কিন্তু এই বাজেটে ওয়ানপ্লাস 10 আর এবং আইকু 9 এসই-এর সাথে ফোনটির কড়া প্রতিযোগিতা হতে চলেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









