Airtel ইউজারদের জন্য সুখবর, এই 5টি রিচার্জে পাওয়া যাবে ফ্রিতে এক্সট্রা ডেটা এবং ভ্যালিডিটি, জেনে নিন বিস্তারিত

Airtel Recharge Plan 2022: দেশের সবথেকে বড়ো নেটওয়ার্ক প্রোভাইডার গুলির মধ্যে একটি Airtel এই বার নিজের গ্রাহকদের বড়ো উপহার দিয়েছে, এটি দেখে Jio এবং Vodafone Idea গ্রাহকদের হিংসা হতে চলেছে। কোম্পানি নিজের 5টি রিচার্জ প্ল্যানে এক্সট্রা ডেটা এবং ভ্যালিডিটি প্রদান করছে। এই এক্সট্রা বেনিফিট (Airtel recharge) কোম্পানি কোনো এক্সট্রা টাকা ছাড়াই প্রদান করছে। অতিরিক্ত ডেটা এবং ভ‍্যালিডিটি প্রদান করা প্ল্যান গুলির দাম, যথাক্রমে- 209 টাকা, 265 টাকা, 239 টাকা, 299 টাকা এবং 666 টাকা। এই আর্টিকেলে‌র মাধ্যমে জেনে নিন কোন প্ল্যানে কি সুবিধা পাওয়া যাবে।

ফ্রিতে পাওয়া যাচ্ছে এক্সট্রা ডেটা এবং ভ‍্যালিডিটি

91 মোবাইলস Airtel Thanks App-এ স্পট করেছে, যে কোম্পানির পক্ষ থেকে এই 5টি রিচার্জে এক্সট্রা ডেটা এবং ভ‍্যালিডিটি দেওয়া হচ্ছে। আবার যখন থার্ড পার্টি ই-কমার্স পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ওয়ালেট Paytm-এ এই রিচার্জ প্ল্যান গুলিকে দেখা হয়েছে, সেখানেও এই প্ল‍্যান গুলিতে এক্সট্রা সুবিধা দেখা গেছে। কিন্তু কোম্পানির সাইটে এই প্ল্যান গুলিতে এখনো পুরোনো বেনিফিট‌ই দেখানো হচ্ছে।

এমতাবস্থায় হতে পারে, যে কোম্পানির পক্ষ থেকে এই অফারটি কিছু সীমিত ইউজারদের দেওয়া হচ্ছে। কিন্তু আমরা আপনাকে পরামর্শ দেবো, যে রিচার্জ করার আগে একবার আপনি কোম্পানির মোবাইল অ্যাপে চেক করে নিন, যে আপনার নাম্বারে‌ও অফারটি আছে নাকি। আসুন জেনে নেওয়া যাক কোন কোন প্ল্যানে এক্সট্রা বেনিফিট এবং ভ‍্যালিডিটি পাওয়া যাবে।

  1. Airtel-এর 209 টাকার Plan : এই সস্তা রিচার্জ প্ল্যানটির কথা বলা হলে এই প্ল্যানে গ্রাহকরা ডেলি 1 জিবি ডেটা এবং 21 দিনের ভ‍্যালিডিটি পাবে। কিন্তু কোম্পানির এই অফারের পরে এই প্ল‍্যানে 28 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হচ্ছে। কিন্তু ডেলি 1 জিবি ডেটাই পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেলি 100টি SMS, Free Hello Tunes এবং Wynk Music Free পাওয়া যাবে।
  2. Airtel-এর 239 টাকার Plan : এই রিচার্জ প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা ডেটা সহ এক্সট্রা ভ‍্যালিডিটি‌ও দেওয়া হচ্ছে। আগে এই প্ল্যানে 24 দিনের ভ‍্যালিডিটি সহ ডেলি 1 জিবি ডেটা প্রদান করা হতো। কিন্তু স্পেশাল অফারের কারণে কোম্পানি পক্ষ থেকে এই প্ল‍্যানে 1.5GB ডেলি ডেটা এবং 28 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হচ্ছে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেলি 100টি SMS, Free Hello Tunes এবং Wynk Music Free পাওয়া যাবে।
  3. Airtel-এর 265 টাকার Plan : এয়ারটেলের 265 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হতো। আবার এই ভ‍্যালিডিটির সাথে ইউজারদের ডেলি 1 জিবি ডেটা দেওয়া হতো। কিন্তু এখন এই প্ল্যানে কোম্পানি 30 দিনের ভ‍্যালিডিটি সহ ডেলি 1.5 জিবি ডেটা প্রদান করছে। অর্থাৎ এই প্ল্যানে 2 দিনের এক্সট্রা ভ‍্যালিডিটি সহ 17 জিবি ডেটা অতিরিক্ত টাকা ছাড়া‌ই পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেলি 100টি SMS-সুবিধা‌ও পাওয়া যাবে। অন্য সুবিধা হিসেবে এই প্ল্যানে Free Hello Tunes এবং Wynk Music Free পাওয়া যাবে।
  4. Airtel-এর 299 টাকার Plan : 300 টাকার কম দামের এই রিচার্জে ডেলি 1.5GB ডেটা এবং 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যেতো। কিন্তু কোম্পানি এখন এই প্ল্যানে 2GB ডেলি ডেটা প্রদান করছে। এছাড়া ভ‍্যালিডিটি কোনো বদল করা হয়নি। এর সাথে এই প্ল্যানে আনলিমিটেড কল এবং ডেলি 100টি SMS পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে Free Hello Tunes, Wynk Music Free, Fastag-এ 100 টাকার ক্যাশব্যাক এবং 3 মাসের জন্য Apollo 24|7 Circle-এর সুবিধা পাওয়া যাবে।
  5. Airtel-এর 666 টাকার Plan : 666 টাকার এই প্রিপেইড প্ল্যানে এখন 84 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হচ্ছে। আগে এই প্ল্যানে 77 দিনের ভ‍্যালিডিটি প্রদান করা হতো। এছাড়া এই প্ল‍্যানে উপলব্ধ বেনিফিটে কোনো বদল করা হয়নি। এই প্ল্যানে ডেলি 2GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যাবে। এরসাথে এই প্ল্যানে FASTag-এ 100 টাকার ক্যাশব্যাক, 3 মাসের জন্য Apollo 24|7 Circle-এর সাবস্ক্রিপশন, Free Hello Tunes এবং Wynk Music Free-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

নোট: এই প্ল্যান গুলি লিমিটেড সময়ের জন্য হতে পারে। এই জন্য পরামর্শ দেবো, যে তাড়াতাড়ি এই প্ল্যান গুলি রিচার্জ করে সুবিধা গুলি উপভোগ করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here